ছোট ছোট কথা . . .

প্রখ্যাত চিত্রশিল্পী মাসুক হেলাল ভাইয়ের আঁকা আমার সেই প্রিয় স্কেচটি হঠাৎ করেই খুঁজে পেলাম। স্কেচটি ২০১০ সালের—তখন আমি কর্মরত ছিলাম প্রথম আলো—তে ।

নিজের ব্যক্তিগত লাইব্রেরিতে বই ঘাঁটতে ঘাঁটতেই হঠাৎ চোখে পড়ল স্কেচটি। মুহূর্তেই ফিরে গেলাম সেই সময়ের স্মৃতিতে।
মাসুক ভাইকে আবারও জানাই আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও অনেক অনেক ভালোবাসা।

স্কেচ: চিত্রশিল্পী মাসুক হেলাল ২০১০

মাসুক হেলাল বাংলাদেশের একজন প্রখ্যাত চিত্রশিল্পী, অলংকরণশিল্পী ও সাংবাদিক। তিনি বর্তমানে দৈনিক প্রথম আলোর সিনিয়র আর্টিস্ট হিসেবে কর্মরত। ১৯৮৭ সালে চারুকলা ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করেন। তিনি অসংখ্য বইয়ের প্রচ্ছদ ও পোর্ট্রেট এঁকেছেন এবং একাধিকবার জাতীয় পুরস্কার অর্জন করেছেন। বিশেষ করে তাঁর ড্রয়িং ও রেখাচিত্রই তাঁকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।

ডাইরি / ঢাকা
ফেব্রুয়ারি ২০২৬
© মনিরুল আলম

ছোট ছোট কথা . . .

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের গৌরবের দিন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা’তে ভাষার অধিকার রক্ষায় শহীদদের আত্মত্যাগের স্মরণে দিনটি পালন করা হয়। পরবর্তীতে UNESCO ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।

গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে নিউজ ইভেন্টটি কভার করতে গিয়ে অনেক পরিচিত মুখের সঙ্গে দেখা হলো, কথা হলো। এই দিনটিতে শহীদ মিনারে গেলে যেন পুরোনো দিনের স্মৃতিগুলো আবারও ফিরে আসে—অনেকের সঙ্গে দেখা হয়, কিছুক্ষণ গল্প-আড্ডা হয়, আর মনটা ভরে ওঠে এক অন্যরকম অনুভূতিতে।

এবার দেখা হলো না আব্দুল মালেক বাবুল ভাইয়ের সঙ্গে। তিনি প্রতি বছর এইদিনটিতে  সকালবেলায় একবার শহীদ মিনারে আসতেন। আরও অনেকেই আসতেন—আমাদের ছোট্ট একটা আড্ডা বসত। কিন্তু এবার অনেক পুরনো মুখের সঙ্গেই আর দেখা হলো না, সেই অভাবটা অনুভব করলাম।

তবে অনেক দিন পর গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে রতন’দার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল। এছাড়া দেখা হলো মেরাজ, মঞ্জুর, নান্নু ভাই, আমিনুল ভাই, কাজল’দা এবং আরো অনেকের সাথে। কাজল’দা তাঁর পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত ছবিটির পেছনের গল্প শোনালেন আমাদের। আমরা কিছু সময় একসঙ্গে আড্ডা দিলাম, ছবি তুললাম, ছবির গল্প শুনলাম। তারপর এলো ফেরার পালা।

সিনহুয়া সংবাদ সংস্থার ফটোসাংবাদিক হাবিবুর রহমানের সঙ্গেও দেখা হলো। হাবিন একজন পরিশ্রমী ফটোগ্রাফার তার কাজ আমার ভালো লাগে । তার কাজের মধ্যে একধরণের চেষ্টা দেখতে পাই । 

তিনি  ছবি তোলার পাশাপাশি তার ড্রোন ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছিলেন। কিছু সময়ের জন্য তিনি তাঁর ড্রোনটি আমাকে ব্যবহার করতে দিলেন ছবি ও ভিডিও ধারণের জন্য। আমি সেটি দিয়ে কিছু ছবি এবং ভিডিও করলাম। হাবিরের এই আন্তরিক সহযোগিতা আমার খুব ভালো লেগেছে—তাঁকে আন্তরিক ভাবে আমি ধন্যবাদ জানাই। 

সব মিলিয়ে দিনটি ছিল স্মৃতি, শ্রদ্ধা আর বন্ধুত্বের এক অনন্য মেলবন্ধন। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে গিয়ে সহকর্মী ও প্রিয়জনদের সঙ্গে এই দেখা-সাক্ষাৎ যেন সম্পর্কের বন্ধনকে আবারও নতুন করে গড়ে তোলে।

মহান একুশের চেতনাই আমাদের এভাবেই বারবার একত্রিত করে, স্মরণ করায়—ভাষা, স্মৃতি আর ভালোবাসার বন্ধন কখনও মুছে যায় না।

WITNESS MY TIME

Diary / 21 February 2026

Dhaka, Bangladesh 

© Monirul Alam

Ramadan Mubarak . . .

The blessed month has arrived.

Ramadan Mubarak, everyone! 🌙

© Monirul Alam

WITNESS MY TIME

Diary / February 2026

Dhaka, Bangladesh 

© Monirul Alam

On Assignment . . .

I am standing at the South Plaza of the Jatiya Sangsad Bhaban, during coverage the oath-taking ceremony of Tarique Rahman, the new Prime Minister of Bangladesh, and his cabinet members.

© Alam Hossain

Jatiya Sangsad Bhaban is one of my favorite architectural buildings for its unique design.Thanks to Alam Hossain bhai to takes my beautiful picture.

The Bangladesh National Parliament House, known as the Jatiya Sangsad Bhaban, is located at Sher-e-Bangla Nagar Dhaka, Bangladesh.

© Monirul Alam

It’s designed by architect Louis Kahn, this 200-acre complex is one of the largest legislative buildings in the world. It is accessible via major routes, with the main South Plaza facing Manik Mia Avenue.

© Monirul Alam

WITNESS MY TIME
Diary / 17 February 2026
Dhaka, Bangladesh
© Monirul Alam

Foot Steps 👣 | WITNESS MY TIME | Sundari Para . . .

Foot Steps 👣 | WITNESS MY TIME | Sundari Para, Dohar Dhaka, Bangladesh. January 2026 


📷 WITNESS MY TIME | © Monirul Alam

📍Dohar is located in the southwestern part of Dhaka District, close to the Padma River. The road distance from Gulistan to Dohar is approximately 60 kilometres. The total population of Dohar, including both urban and rural areas, is around 250,000 people. Sundari Para (Sundoripara) is a village / locality in the Kushumhati Union of Dohar Upazil. Traditional cow races are very popular in at the Sundori Para playground, and generate great enthusiasm among the local public.

Witness My Time—is my visual record of time an intimate testimony of human existence and a trace of truth left for the future. Through my journey as a visual journalist, visitors are invited to walk the world in the footsteps of our ancestors.

📷 WITNESS MY TIME | © Monirul Alam

A journey through my Time