Rivers & Birds’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী দেখা . . .

প্রিয় মানুষ আবীর আব্দুল্লাহ ও আনসার উদ্দিন খান পাঠান ভাইয়ের ‘Rivers & Birds’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী দেখতে গিয়েছিলাম আজ । প্রদর্শনীটি ছিল আমাদের জাতীয় যাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে। আজ ৬ অক্টোবর ছিল প্রদর্শনীর শেষ দিন এবং ছিল প্রদর্শনী নিয়ে গ্যালারি টক।

শ্রদ্ধাভাজন এই দুই আলোকচিত্রী বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ—নদী ও পাখি—নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তাঁদের সেই দীর্ঘমেয়াদি কাজেরই একটি অংশ নিয়ে আয়োজন করা হয়েছিল এই প্রদর্শনীর।

‘Rivers & Birds’ শুধু নদী ও পাখির সৌন্দর্যকে তুলে ধরার আয়োজন নয়; এর মধ্য দিয়ে আমাদের নদী ও পাখিদের অস্তিত্বের ওপর তৈরি হওয়া নানা সংকট ও প্রতিবন্ধকতার প্রতিও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এই প্রদর্শনীতে। ছবির ভাষায় তাঁরা আমাদের মনে করিয়ে দিতে চেয়েছেন—প্রকৃতি, পরিবেশ ও জলবায়ু রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

এমন একটি সময়োপযোগী ও পরিবেশ সচেতনতামূলক প্রদর্শনী আয়োজনের জন্য আবীর আব্দুল্লাহ ও আনসার উদ্দিন খান পাঠান ভাইকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

ছবির নোট: বাম থেকে আবীর আব্দুল্লাহ, আক্কাস মাহমুদ এবং আমি মনিরুল আলম । অন‍্য ফ্রেমটিতে বাম থেকে আনসার উদ্দিন খান পাঠান, আক্কাস মাহমুদ এবং আমি মনিরুল আলম । নলিনীকান্ত ভট্টশালী গ্যালারি, জাতীয় যাদুঘর, ঢাকা ৬ অক্টোবর ২০২৬

© Monirul Alam / October 2026
© Monirul Alam / October 2026

📷 WITNESS MY TIME
Diary / Nalinikanta Bhattashali Gallery
Notational Museum, Dhaka
October 2026 © Monirul Alam

Leave a comment