Asia’s Cesarean Phenomenon 

© Monirul Alam / WITNESS PHOTO

Photojournalism: Bangladeshi doctor examines a baby girl born after an half-hours by C-section or caesarean delivery at the local hospital in Bangladesh on July 2017. In some cases, C-sections are planned because of medical reasons that make a vaginal birth risky. While the World Health Organization recommends a C-section rate of 10-15% of total births in the developing world, the figure is often much higher. National Institute of Population Research and Training’s Bangladesh Demographic and Health Survey 2014 said that the percentage of births delivered by C-section has been increasing over time, from 4 per cent in 2004, to 9 per cent in 2007 and to the current level of 23 per cent in 2014. © Monirul Alam / WITNESS PHOTO July 2017 Old Dhaka, Bangladesh

Note: WITNESS PHOTO is an Independent Photo Agency. For an assignment, editorial work, corporate work, portrait, documentation, wedding, stock images & videos or fine print for sale and media coverage. 

witnessphoto@gmail.com

Mobile: +88 01713067634

https://monirulalam.net

Publication August 2017

Publication on Daily Samakal Newspaper in August 2017 Flood in Bangladesh. © Monirul Alam

Commuters struggle as floods submerge city in Dhaka

Commuters wade through flooded streets of Dhaka, Bangladesh on July 26, 2017 as heavy rains submerge parts of the city. Water logging due to a low-pressure monsoon has made it difficult for vehicles to ply on roads, leading to traffic and increasing travel time for residents in the area.

Report & Video by Monirul Alam

 

কইন্যার নাম দিলাম ‘ঢেউ’ . . . 

© Monirul Alam / WITNESS PHOTO
আমাদের কইন্যারে নিয়ে এখনো উদ্বেগ, উৎকন্ঠা কাটে নাই ! দশ দিন হাসপাতালে থাকার পরও তার উপর এখনো চলছে ডাক্তারের নানা পরীক্ষা—এই টেষ্ট ঐ টেষ্ট ! যদিও তার অন্যান্য সব রিপোর্ট ভালো তবে তার বিলোরবিনের পরিমান এখনো বর্ডার লাইনে আছে । ডাক্তার বললেন, রোদে দেওয়া লাগবে। কিন্তু রোদের দেখা নাই ! এই রোদ আবার এই বৃষ্টি ! ডাক্তার আরো জানালেন, বিলোরবিনের পরিমান বাড়তে থাকলে আবারও তাকে ফটোথ্যারাপি দেওয়া লাগবে ! আল্লাহ সহায় । আল্লাহ যেন—আমাদের বাবুটা’কে সুস্থতা দান করেন । 

তার নাম দিলাম ‘ঢেউ’ ! মেঘের বোন—ঢেউ । নবজাতক পেটে থাকতেই, আমরা তার নাম কি রাখা হবে সেটা ভাবছিলাম, হঠাৎ করেই এই নামটা মাথায় আসলো । ছেলে হোক বা মেয়ে তার নাম রাখা হবে —ঢেউ । মেঘের সাথে মিলিয়ে কইন্যার নাম রাখা হলো—ঢেউ । মেঘের মা অবশ্য খাতা-কলমের জন্য একটা নাম ভেবে রেখেছে ! আল্লাহর রহমতে তার আকিকাটা দিয়ে নামের কাজটি সম্পন্ন করতে চাই । 

সবাই আমাদের কইন্যা ‘ঢেউ’ এর জন্য দোয়া করবেন . . . 
পুরান ঢাকা 

২৪ জুলাই ২০১৭ 

Anniversary of attack on Holey Artisan Cafe in Bangladesh

Mourners, including politicians and foreign diplomats, have gathered at the scene of the Holey Artisan massacre to pay their respects to the 22 victims of the country’s worst terrorist attack on its first anniversary on 01 July, 2017, Dhaka, Bangladesh A terrorist attack by members of local militant group Jamautul Mujahedin at a popular restaurant in Dhaka on 01 July 2016, left 20 hostages dead and several injured. Military commandos killed six gunmen and rescued 13 hostages during the attack. Dhaka Holey restaurant was relocated and the old location was rebuilt as a residence.
July 01, 2017- Dhaka, Bangladesh

Reportage & Video by Monirul Alam

Hindu Rath Yatra Festival 2017

June 25, 2017- Dhaka, Bangladesh – Bangladeshi Hindu devotees attend in the annual festival of Rath Yatra, or chariot procession, in Dhaka, Bangladesh on June 25, 2017. The Ratha Yatra involves a public procession with a chariot with deities Jagannath (Vishnu avatar), Balabhadra (his brother), Subhadra (his sister) and Sudarshana Chakra (his weapon) on a ratha, a wooden deula-shaped chariot. It attracts over a million Hindu pilgrims who join the procession each year.

Reportage & Video by Monirul Alam

ফটোগ্রাফী নিয়ে এটিএন নিউজের টিভি শো . . .

19366159_10158908561635707_1429700533194406951_n
© Monirul Alam / WITNESS PHOTO

সে দিন এটিএন নিউজের টিভি শো— ডার্করুম অনুষ্ঠানটিতে অংশ নিয়েছিলাম । অনুষ্ঠানটির প্রধান পরিকল্পনায় আছেন—এটিএন নিউজের হেড অফ নিউজ মুন্নী সাহা। পরিকল্পনা, গ্রন্থণা ও উপস্থাপনায় আছেন জনপ্রিয় ফটোগ্রাফার এবং ওয়েডিং ডাইরির প্রতিষ্ঠাতা প্রীত রেজা এবং প্রযোজনা করছেন ফারুক আযম ।

রোজার মাস— বিকেলে সড়ক গুলোতে ভয়াবহ যানজট ! অফিস ছুটি শেষে বাড়ী ফেরার তাড়া সবার ! কিন্তু বিধিবাম বৃষ্টি ! সঙ্গে ছাতা আর রেইনকোট ছিল বলে রক্ষা ! সেদিন দৃক এর ইফতার পার্টিতে অংশ গ্রহণ করতে গিয়ে, বৃষ্টিতে ভিজে—শিক্ষাটা ভালো হয়েছে !

এটিএন নিউজে ইফতার শেষ করলাম। আমরা সংক্ষিপ্ত আলাপতারিতা শেষে—সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটিতে অংশ নিলাম । ফটোগ্রাফী, ফটোর্জানালিজম এবং ফটোগ্রাফী প্রশিক্ষণ সহ ফটেগ্রাফীর নানা বিষয় আলোচনা হলো— প্রীতর সাথে । সময় সল্পতার কারণে আলোচনা সংক্ষিপ্ত করতে হলো, যা হোক—আমি ধন্যবাদ জানাই, আয়োজক এটিএন নিউজ এবং ডার্করুম টিভি শো কর্তৃপক্ষকে—আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ।

অনুষ্ঠানটি শেষ হয়ে গেলে—আমাদের আড্ডা হলো আরো কিছুক্ষণ ! আর সেই আড্ডার ফাঁকে একটা গ্রুপ সেলফি ! প্রীত রেজা, ফারুক আযম এবং আমি . . .

১৮ জুন ২০১৭
এটিএন নিউজ
কারওয়ান বাজার

© Monirul Alam / WITNESS PHOTO
https://monirulalam.net

আজ বিশ্ব বাবা দিবস . . .

snapseed-37
© Monirul Alam / WITNESS PHOTO

বিশ্ব বাবা দিবস—সকল বাবা কে অভিনন্দন জানাই । কর্মব্যস্ত বাবা— নিজের সন্তানের জন্য সময় বের করুন । নিজের ছেলে-মেয়ে’র সাথে সময় করে খেলাধুলা করুন, শুধু মাত্র সাংসারিক দায়িত্ব বোধ টুকুর মধ্যে সীমাবদ্ধ না থেকে—আপনার সন্তান’কে আরো ভালোবাসা দিন, সময় দিন।

জাতিসংঘের শিশু তহবিলের ইউনিসেফ সাম্প্রতিক জরিপটি জানাচ্ছে—বিশ্বে অর্ধেকের বেশি শিশু তাদের বাবার সঙ্গে লেখাধুলার সুযোগ থেকে বঞ্চিত থাকে ! ৭৪টি দেশে এই জরিপ চালানো হয় । বিশ্বের প্রায় ৮০টি দেশে এই বাবা দিবসটি পালন করা হয়ে থাকে এখন ।

আমার বাবা আজ বেঁচে নেই । তিন সন্তানের জনক এই মহান মানুষটিকে ছোট বেলায় অনেক ভয় পেতাম । ভয়ে কাছে যেতাম না ! কিন্তু এটা ছিল—আমার ভুল ! বোঝা-পরার সময়টা পার করতে না করতেই, বাব চলে গেলেন —না ফেরার দেশে ! জমে থাকা কথা গুলো, বাবাকে— আর বলা হলো না !

আমার বাবা হারিয়ে, আরো এক বাবা পেয়েছি আমি —ছোট বাবা; আমার সন্তান । সেই ছোট বাবা ‘মেঘ’ কে নিয়ে আমার সময় কাটে—আদর-ভালোবাসা, মান-অভিমান বাপ-বেটা মিলে উপভোগ করি । বাবা মানুষটি যে ভয়ের না, বাবা যে জীবনের অনেক বড় বন্ধু —সেটা মেঘ ইতি মধ্যে জেনে গেছে । সে বাপ-সন্তানের এই সম্পর্ক—মন থেকে অনুভব করে !

বিশ্ব বাবা দিবসে মা-বেটা মিলে আমার জন্য— খুব সুন্দর একটা গিফট তৈরি করেছে ! সেই গল্পটা না হয়, অন্য কোন দিন করা যাবে । পিতা-সন্তানের ভালোবাসা অটুট থাকুক— আজীবন ।

সবাইকে বিশ্ব বাবা দিবসের ভালোবাসা . . .

পুরান ঢাকা
১৬ জুন ২০১৭

IMG_6901
© Hafizun Nahar / WITNESS PHOTO