All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com
Category: Monirul Diary
বাবা, তোমাকে খুব দেখতে ইচ্ছে করে . . .
“বাবা” তোমাকে যে খুব দেখতে ইচ্ছে করে । কত দিন যে তোমাকে দেখি না ! বুকের মধো কষ্ট গুলো আর্তনাদ করে উঠে-বার বার । কেন যে তোমার উপর বারবার এতো অভিমান হয় আমার । আমি কাউকে বোঝাতে পারিনা . . .
আজ ২০ ডিসেম্বর আমার বাবার ২৪তম মৃতু্য বাষির্কী । ১৯৯০ সালের এই দিনে বাবা, না ফেরার দেশে চলে যান । সে দিনের সংবাদটা আমরা ফোনে পেয়েছিলাম । আমি তখন বাসাতে ছিলাম, ঠিক সন্ধ্যার দিকে বাসায় ফোন আসে । ফোনটা আমার মা রিসিভ করেন- ও প্রান্তের কথা ঠিক বুঝতে না পেরে আমাকে ফোনটা দেন। আমি কথা বলে ততোক্ষণে বুঝে গেছি। আমরা আমাদের পি্রয় বাবাকে চিরদিনের মত হারিয়ে ফেলেছি।
বাবা ব্রেন ষ্টো্রক করেছিলেন । সে দিন হাইকোর্টে তাদের বার্ষিক ডিনার পাটির্ ছিল, সেখানে অংশ গ্রহণ করে মতিঝিল এক আত্মীয়ের বাসায় গিয়েছিলেন। সেখানেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন ।
গতকাল আমরা পারিবারিক ভাবে তার আত্মার মাগফেরাত কামনা করে কোরান খতম, দোয়ার আয়োজন করেছিলাম ।
ছোট মেঘ তার দাদা’কে দেখেনি। তাঁর কাছে, তার দাদা মানে ফ্রেমে বাঁধানো এক খানা সাদাকালো ছবি আর তার দাদীর কাছে থেকে শোনা নানা গল্প কথা ।
এ মাসে আমাদের গ্রামের বাড়ী হিজুলিয়া গিয়েছিলাম। বাবা যেখানে ঘুমিয়ে আছে ২৪ বছর ধরে। বাবা আপনি ভালো থাকবেন । আমার বাবার জন্য সবাই দোয়া করবেন . . .
পুরান ঢাকা, পাতলা খান লেন
২০ ডিসেম্বর, ২০১৪
Copy Right Notice:
All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com
Prothom Alo Publication 21 December 2014
Copy Right Notice:
All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com
Prothom Alo Publication 19 December 2014
Copy Right Notice:
All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com
আকাশের আলপনারা রঙ ছড়ায় . . .
আকাশের আলপনারা রঙ ছড়ায় . . .
নির্জন পথ । প্রকৃতি এখানে অবিরল সত্য ;
মানুষের আসা-যাওয়া নেই ;
সেই পথ দিয়ে হেঁটে যাই দূরে—বহু দূরে ;
যেন নিজেকে; নিজের ভিতরে একদিন আমি ;
ডিঙ্গী নৌকাটি ভেঁসে আছে;
এখানে এক দিন—বষর্ার প্রতীক হয়ে ;
মনে মনে ভাবি সে যেন পেয়েছে —এক অনিবার্য অবসর !
হঠাৎ তার বুকের উপর দিয়ে উড়ে গেল-মাছরাঙ্গাটি।
ভোরের দোয়েলটি বসে আছে নীম গাছটিতে;
এখানে আকাশের আলপনারা রঙ ছড়ায়—অহরহ ।
সন্ধ্যা নামে—বাঁশ ঝাড়ে;
পৃথিবীর এই সব গল্পেরা—গল্প হয়ে বেঁচে রয় চিরকাল;
এখানে হারিয়ে যেতে চায় মন; এক দিন— এই খানে;
সেই অবসরে . . .
সৃষ্টিকাল, ডিসেম্বর, ২০১৪
মানিকগঞ্জ,হিজুলিয়া গ্রাম
মনিরুল আলম
Copy Right Notice:
All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com
আগামী বাংলাদেশ . . .
চারটা ৩১ মিনিট উপস্থিত হাজার হাজার মানুষ এক সঙ্গে গেয়ে উঠল জাতীয় সংগীত । তারপর মুহুমুর্হু স্লোগান, ‘জয় বাংলা’ । সোহরাওয়াদীর্ উদ্যানের এ প্রান্ত যেন কেঁপে উঠল আর একবার ! শুরু হল শপথ বজ্রমুষ্টি সবার হাত । আগামী দেশ গড়ার । আমি ততোক্ষণে এই শিশুদের পাশে চলে এসেছি । আকাশের দিকে হাত তুলে ছোট ছোট শিশুরা দিয়ে যাচ্ছে স্লোগান- ওদের পেছনে দাঁড়িয়ে আছে -আমাদের স্বাধীনতা স্তম্ভ । ওরা আমাদের আগামী বাংলাদেশ । আমি মনে মনে আর একবার গেলে উঠলাম
‘আমার সোনার বাংলা
আমি তোমার ভালোবসি . . . ”
সোহরাওয়াদী উদ্যান, ঢাকা
১৬ ডিসেম্বর ২০১৪
Copy Right Notice:
All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com
Prothom Alo Publication 17 December 2014
Copy Right Notice:
All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com
পাঠশালার বিড়াল কাহিনী . . .
রায়ের বাজার বধ্য ভুমি স্মৃতি সৌধ থেকে আ্যসাইনমেন্ট শেষ করে পাঠশালায় এলাম। আবির ভাই এর সাথে একটা কাজ ছিল । সেখানে দেখা হয়ে গেল পাঠশালার বিড়াল পরিবারের সাথে ! টিচারস রুমে ছোট ছোট বিড়াল ছানা গুলো খেলা করছে । এ সব দেখতে দেখতে বিড়াল পে্রমী তপু প্রবেশ করল ।
বিড়াল ছানা গুলো তপুর শব্দ শুনে মিউ মিউ করে ডাকতে লাগল । তপু আমাকে বল্লো, মনির ভাই বিড়াল গুলো আমাকে চেনে । ওদের এখন দুপুরের খাবার সময় হয়েছে । আমি দেখলাম তপুর হাতে এক প্যাকেট তরল দুধ । সে দুটি প্লেটে দুধ ডেলে দেবার সাথে সাথে মিউ মিউ করে চারটি বিড়াল ছানা দুধ খেতে শুরু করল । তার একটু পর মা বিড়ালটা এসে তাদের সাথে যোগ দিল । তারপর পুরো বিড়াল পরিবার তাদের দুপুরের খাবার শেষ করল । তপু সহ পাঠশালার অনেকেই এই বিড়াল গুলোকে খুব আদর এবং ভালোবাসে । পাঠশালার বিড়াল পরিবার সুখে থাক . . .
পান্থপখ, ঢাকা
১৪ ডিসেম্বর ২০১৪
Copy Right Notice:
All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com
Prothom Alo Publication 14 December 2014
Copy Right Notice:
All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com
Prothom Alo Publication 12 December 2014