Love for Dhaka . . . 

 

© Monirul Alam
 
A circus elephant walk on the street at Shahbagh square during the Valentine’s Day celebrations organized by the Dhaka South City Corporation on 14 February, 2016. In an atmosphere of fun, frolic and festivities, people across the country celebrated the Valentine’s Day It organized an innovative programmed titled “Pranoshokha Dhaka – Love for Dhaka” at Shahbagh intersection, considered the gateway to the DU campus for most of the city dwellers.

পি্রয়া, পূজা আর টাইগারের সংসার . . . 

© Monirul Alam

ওদের সংসারটা ফুটপাতে ! প্রায় প্রতিদিন নিয়ম করে— ওদের মা’ এই ফুটপাতে রেখে যান ! তারপর—শুরু হয় মানুষের কাছে থেকে কিছু সাহায্য পাওয়ার— অপেক্ষা ! দিনমান এই ফুটপাত যেন— ওদের আপন ঠিকানা, ঘর-সংসার ! এখানেই পরিচয়— বেওয়ারিশ একটি কুকুরের সাথে । ওরা কুকুরটিকে ‘টাইগার’ নামে ডাকে । প্রিয়া—প্রতিবন্ধী, কথা বলতে পারে না, সারাক্ষণ হুইল চেয়ারে বসে থাকে। তার গলায় একটা সাহাযে্যর আবেদন ঝুলতে থাকে ! খুব সুন্দর করে হাসতে পারে— ছোট এই মেয়েটি । হুইল চেয়ারে বসেই কুকুরটিকে আদর করে সে । আমি— এই সব কথা গুলো যার কাছে থেকে জানলাম তার নাম—পূজা । ন্যাড়া মাথার ছোট পূজা, ফুটপাতের উপর একটা কাঁথা বিছিয়ে—সেখানেই শুয়ে পরে—তারপর আকাশের ঠিকানায় তাকিয়ে থাকে ! সেদিন— ওদের ফুটপাতের সংসারটা দেখে এলাম । আহা—ফুটপাতের জীবন . . . 

গুলিস্তান, পুরান ঢাকা

২৬, জানুয়ারী, ২০১৬

সোনালী আকাশে অসীম শূন্যতা . . . 

বাবার এই ছবিটি পুরান ঢাকার কালাম ষ্টুডিও থেকে তোলা

পি্রয় বাবা—কে নিয়ে আমার কবিতা 

সোনালী আকাশ . . .

সোনালী আকাশ থেকে খসে পরা
একটি উজ্জল নক্ষত্র;

হাজারো নক্ষত্রের মেলা থেকে—চির বিদায় নেয়া;
—দূর গন্তবের দিকে ! সোনালী আকাশ এখন নিস্পন্দন !

এমনি করে খসে পড়বে—হাজারো নক্ষত্র একদিন !
তখন সোনালী আকাশে অসীম শূণ্যতা। 

( পি্রয় বাবা, আব্দুল মোন্নাফ তাকুরদারের স্বরণে)
জন্ম: ৬ নভেম্বর ১৯৩৬। মৃত্যু: ২০ ডিসেম্বর ১৯৯০
সৃষ্টিকাল/এপ্রিল,১৯৯৪

১.বাবার ২৫ তম মৃত্যু বাষির্কী পালন করতে আমাদের গ্রামের বাড়ী মানিকগঞ্জের  হিজুলিয়াতে গিয়েছিলাম পরিবারের সদস্যরা মিলে।  অন্যান্য সদস্যের মধ্য মা, বুবলী, মেঘ আর চাচা,চাচী এবং বুবলীর বড় ভাই-ভাবী এবং ওদের বাচ্চার । আমাদের গ্রামের মসজিদে বাদ মাগরিব নামায শেষে মিলাদ এবং দোয়া পাঠ করা হয়েছে । তার কবরস্থানে গিয়ে কবরে দোয়া পড়লাম । অনেকক্ষণ নিরবে দাঁড়িয়ে ছিলাম। এবার মা আমাদের কবরস্থানে একটা ঘর করে দিয়েছেন, যাতে বষর্ার,বৃষ্টি-বাদলে মরদেহ নিয়ে মানুষ সেখানে আশ্রয় নিতে পারে । এবারের বষর্ার বাবার কবরের মাটি ধসে গিয়েছে তা সংস্কার করার উদে্যগ নিলাম। 

২.১৯৯০ সালের ২০ ডিসেম্বর, বাবা— না ফেরার দেশে চলে যান । সে দিনের সংবাদটা আমরা ফোনে পেয়েছিলাম । আমি তখন বাসাতে ছিলাম, ঠিক সন্ধ্যার দিকে বাসায় ফোন আসে । ফোনটা আমার মা রিসিভ করেন- ও প্রান্তের কথা ঠিক বুঝতে না পেরে, আমাকে ফোনটা দেন। আমি কথা বলে ততোক্ষণে বুঝে গেছি—আমরা, আমাদের পি্রয় বাবাকে চিরদিনের মত হারিয়ে ফেলেছি ! বাবা ব্রেন ষ্টো্রক করেছিলেন । সে দিন হাইকোর্টে তাদের বার্ষিক ডিনার পাটির্ ছিল । সেখানে অংশ গ্রহণ করে— মতিঝিল এক আত্মীয়ের বাসায় গিয়েছিলেন। সেখানেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন । আমার বাবর আত্মার শান্তি কামনা করে সবাইকে  তার জন্য দোয়া  করার অনুরোধ রইল । সবাই ভাল থাকুন . . . 

২০ ডিসেম্বর, ২০১৫ / হিজুলিয়া, মানিকগঞ্জ 

 

বাম পাশে আমার বাবা ,উপরের ছবি আমি এবং মেঘ নিচের ছবি আমার চাচা এবং আমি । ছবি: মনিরুল আলম
 
বাবা তোমায় খুব দেখতে ইচ্ছা করে . . . 

“বাবা” তোমাকে যে খুব দেখতে ইচ্ছে করে । কত দিন যে তোমাকে দেখি না ! বুকের মধো কষ্ট গুলো আর্তনাদ করে উঠে-বার বার । কেন যে তোমার উপর বারবার এতো অভিমান হয় আমার । আমি কাউকে বোঝাতে পারিনা . . .
আজ ২০ ডিসেম্বর আমার বাবার ২৪তম মৃতু্য বাষির্কী । ১৯৯০ সালের এই দিনে বাবা, না ফেরার দেশে চলে যান । সে দিনের সংবাদটা আমরা ফোনে পেয়েছিলাম । আমি তখন বাসাতে ছিলাম, ঠিক সন্ধ্যার দিকে বাসায় ফোন আসে । ফোনটা আমার মা রিসিভ করেন- ও প্রান্তের কথা ঠিক বুঝতে না পেরে আমাকে ফোনটা দেন। আমি কথা বলে ততোক্ষণে বুঝে গেছি। আমরা আমাদের পি্রয় বাবাকে চিরদিনের মত হারিয়ে ফেলেছি।
বাবা ব্রেন ষ্টো্রক করেছিলেন । সে দিন হাইকোর্টে তাদের বার্ষিক ডিনার পাটির্ ছিল, সেখানে অংশ গ্রহণ করে মতিঝিল এক আত্মীয়ের বাসায় গিয়েছিলেন। সেখানেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন ।
গতকাল আমরা পারিবারিক ভাবে তার আত্মার মাগফেরাত কামনা করে কোরান খতম, দোয়ার আয়োজন করেছিলাম ।
ছোট মেঘ তার দাদা’কে দেখেনি। তাঁর কাছে, তার দাদা মানে ফ্রেমে বাঁধানো এক খানা সাদাকালো ছবি আর তার দাদীর কাছে থেকে শোনা নানা গল্প কথা ।
এ মাসে আমাদের গ্রামের বাড়ী হিজুলিয়া গিয়েছিলাম। বাবা যেখানে ঘুমিয়ে আছে ২৪ বছর ধরে। বাবা আপনি ভালো থাকবেন । আমার বাবার জন্য সবাই দোয়া করবেন . . .
পুরান ঢাকা, পাতলা খান লেন

২০ ডিসেম্বর, ২০১৪
 

মানিকগঞ্জের হিজুলিয়ায় আমাদের কবরস্থান, ১৯৩৭ সালে এটা স্থাপিত হয় । ছবিটি ২০, ডিসেম্বর, ২০১৫ তারিখে তোলা। ছবি: মনিরুল আলম
 

কোন এক ঈদে আমাদের গ্রামের বাড়ী হিজুলিয়াতে এই ছবিটা তুলেছিলাম। বাম থেকে চাচা মহিদুর রহমান,দাদা আবদুর রাজ্জাক তাল্কদার,বাবা আবদুল মোন্নাফ তালুকদার। ছবি :মনিরুল আলম

Daily Life in Savar 2014

www.monirulnews.com ©Monirul Alam
http://www.monirulnews.com ©Monirul Alam

Caption: A Bangladeshi villager to takes baths his livestock on the river of Savar, outskirts of Dhaka, at midday on February, 2014, Bangladesh. Domestic animals like dairy farmers in Bangladesh are benefiting. Farmers grow more food and earn more income and they are better to able feed to their families. This makes their communities economically stronger and more stable. © Monirul Alam

Copy Right Notice:
All images,videos and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission.  Please contact witnessphoto@gmail.com 

Wall Street Journal on line Publication

©Monirul Alam

 Recently my work published on The Wall Street Journal. Please click on to see

the link

http://online.wsj.com/article/SB10001424052702304803104576428510105575924.html