ছবি মেলা ২০১৫ | International Festival of Photography Bangladesh

2015/01/img_2340.jpg

ঢাকা, বাংলাদেশ ২২ জানুয়ারী ২০১৫
আলোকচিত্রী Philip Blenkinsop পাঠশালায় তার প্রদর্শনীর জন্য কাজ করছেন । ছবি মেলা উপলক্ষে সম্প্রতি বাংলাদেশে এসেছেন। অষ্টেলিয়ান এই আলোকচিত্রী বর্তমানে ব্যাংকক অভিবাসী। সে ঢাকায় ‘Installing from inside out’ শীর্ষক একটি কর্মশালা নিচ্ছেন পাঠশালার শিক্ষাথীদের জন্য।

দৃক এবং পাঠশালার দুই বছর পর পর আন্তর্জাতিক ফটোগ্রাফী উৎসব করে আসছে বাংলাদেশে । আগামীকাল শিল্পকলা একাডেমীতে শুরু হচ্ছে ছবি মেলা-০৮ এর উদ্ধোধনী অনুষ্ঠান। বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ এই অনুষ্ঠানের প্রধান অতিথী হিসাবে উপস্থিত থাকবেন । ছবি: মনিরুল আলম

Copy Right Notice:
All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com

রাজনৈতিক সহিংসতা . . .

2015/01/img_2323.jpg

ঢাকা, বাংলাদেশ ২১ জানুয়ারী ২০১৫
সম্প্রতি অবোরধ চলাকালে নগরীর রাজউক ভবনের সামনে একটি বিআরটিসি এবং একটি প্রাইভেট কারে দুর্বৃত্তরা আগুন দিলে ফায়ার সাভর্িসের লোকেরা আগুন নিভিয়ে ফেলার পর পথচারীরা পোড়া বাসটি দেখছেন । সরকার পেট্রোল বোমা হামলাকারীসহ নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দেয়ার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। আইন-শৃংখলা বিষয়ক মন্ত্রী সভা কমিটির বৈঠক থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। ছবি: মনিরুল আলম

All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com

নিরাপত্তা . . .

2015/01/img_2299.jpg

ঢাকা, বাংলাদেশ ১৯ জানুয়ারী ২০১৫
সংসদ ভবনের পিছনের সড়কটিতে ব্যারিকেড দিয়ে নারী পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছেন। এই সড়কটিতে আজ যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শেরেবাংলা নগরে বিএনপি নেতা-কর্মীরা তার কবরে শ্রদ্ধা নিবেদন করতে এলে, এই এলাকার নিরাপত্তার স্বাথর্ে মিছিল নিয়ে কাউকে প্রবেশ করতে অনুমতি দেয়নি পুলিশ । তবে কয়েকজন নেতাকে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রবেশের অনুমতি দেয় পুলিশ। বিকালে সংসদ অধিবেশন শুরু হবে বলে নিরাপত্তার স্বার্থে এ এলাকায় সভা-সমাবেশ, জমায়েত নিষিদ্ধ করা হয়। ছবি: মনিরুল আলম

All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com

আগে কি সুন্দর দিন কাটাইতাম . . .

সে দিন প্রথম আলোর পিকনিকে ছিল একটি বাউল সঙ্গীত পরিবেশনা। আমাদের কবির বাউলদের নিয়ে কাজ করছেন দীর্ঘদিন, তার গ্রামের বাড়ীতে প্রতি বছর লালন উৎসব হয় । কবিরের উদ্যেগে ‘লালন যাত্রা’ দলের বাউল শিল্পীরা আমন্ত্রিত অতিথী হয়ে,আমাদের সাথে যোগদেন পিকনিকে।
আরিফ বাউল, তার সঙ্গী অনিন্দ্য বাউল, কবির নিজে লালন সঙ্গীত,বাউল সঙ্গীত গেয়ে জমিয়ে রাখেন অনেকটা সময়। আর তাতে প্রথম আলো পরিবারের  উৎসাহি সদস্যরা যোগ দেয়। সকলের  অংশ গ্রহণে বাউল গান বেশ জমে উঠেছিল সেই দিন । আনিস ভাই, কবির, সাজিদ, সেলিম, অঞ্চল সহো অনেকেই নেচে-গেয়ে, এক তারা,দোতারা,ডুগডুগি, ঢোল, মন্দিরা বাজিয়ে আসরটিকে আরো প্রানবন্ত করে তোলে।  গান শুনতে শুনতে আমার মোবাইল ফোনে  ধারণ করি, এই ভিডিও চিত্রটি । সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকুন . . .
৪, জানুয়ারী, ২০১৫
চাঁদপুর, মেঘনা নদী
মনিরুল আলম
All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com

রাজনৈতিক সহিংসতা ২০১৫

2015/01/img_5808.jpg

ঢাকা, বাংলাদেশ ১৬ জানুয়ারী ২০১৫
সম্প্রতি অবোরধ চলাকালে নগরীর রাজউক ভবনের সামনে একটি বিআরটিসি এবং একটি প্রাইভেট কারে দুবিত্তরা আগুন দিলে ফায়ার সাভর্িসের লোকেরা আগুন নিভিয়ে ফেলছেন।

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শ্যামদাসানি শুক্রবার জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ফিরে আসায় উদ্বেগ প্রকাশ করেন এবং অবিলম্বে সব পক্ষকে সংঘাত বন্ধ করে সংযম প্রদর্শনের আহ্বান জানান। ছবি: মনিরুল আলম

All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com

Prothom Alo Publication 14 January 2015

2015/01/img_2259.jpg

Prothom Alo Publication 14 January2015

2015/01/img_2260.jpg

All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com

Prothom Alo Publication 13 January 2015

2015/01/img_2254.jpg

All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com

হে আল্লাহ, হাম সবকো মাফ ফারমাদে . . .

2015/01/img_2253.jpg

ভোরের কনকনে শীতের বাতাস উপেক্ষা করে, আমাদের মটর সাইকেল- তখন ছুটে চলছে- টঙ্গীর তুরাগ নদের তীরে। আমার পরনে শীতের কাপড়, হাত মোজা, মাথা-কান ঢেকে রাখার জন্য আছে টুপি, তারপরও যেন শীত মানতে চায় না । অনেকটা শীতে কাঁপতে কাঁপতে অন্যদের মতো আমরা হাজির হলাম,বিশ্ব ইজতেমা ময়দানে-আখেরি মোনাজাতে অংশ নিতে। সূর্যের দেখা নেই, কুয়াশা ভরা দিনটিতে মাঝে মাঝে বাতাস বইছে । দলে দলে মানুষ ইজতেমা ময়দানকে লক্ষ করে এগিয়ে আসছে, পায়ে হেঁটে, নানা যানবাহনে করে, শীতকে উপেক্ষা করে।

আমরা মূল মাঠে প্রবেশ করার একটি গেটটির কাছাকাছি অবস্থান নিলাম । মাইকের শব্দ শুনতে পাওয়া যায়, এখান থেকে । এখানে একটি ফুটওভার ব্রীজ আছে, আছে পুলিশের ওয়াচ টাওয়ার, সেখানে দাড়ালে অনেক দূর পর্যন্ত দেখা যায় । আনুমানিক দশটার দিকে কুয়াশা যেন কেটে গেল, দেখা পাওয়া গেল সূর্যের ।

টঙ্গী সড়কের দুই পাশে যত দুর চোখ যায়- শুধু মানুষ আর মানুষ । ভবন গুলোর ছাদে, বারান্দায় বসে থাকতে দেখলাম অনেক নারী মুসুল্লিদের । মূল ময়দানে তখন প্রবেশ করার উপায় নেই । মোনাজাত শুরুর আগে বয়ান শুনতে লাগলাম । সোয়া এগারোটার দিকে শুরু হলো মোনাজাত, দিল্লির মওলানা সা’দ আবেগময় কন্ঠে আখেরি মোনাজাত পরিচালনা শুরু করলেন -হে আল্লাহ, হাম সবকো মাফ ফারমাদে । তুঁম তো মাপ করনেওয়ালা, ইয়া আল্লাহ, তুঁ হামারি দোয়াকো কুবুল ফরমাদে, গুনাহ মাপ ফরমাদে। তুরাগ নদের তীরে তখন লাখো মুসুল্লির কন্ঠে ‘আমিন’ ‘আমিন’ ধ্বনি। প্রায় আধ ঘন্টা ধরে এই মোনাজাত অনুষ্ঠিত হলো । অনেক মুসুল্লিকে দেখলাম, দুই হাত তুলে অঝরে কাঁদছেন, আবেগী মন মহান আল্লার কাছে ক্ষমা চাইছে বারবার, আল্লাহ চায়তো- নিশ্চই ক্ষমা করবেন, দোয়া কুবুল করবেন . . .

টঙ্গী, তুরাগ নদ
১১, জানুয়ারী ২০১৫
মনিরুল আলম

All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com

বিশ্ব ইজতেমা ২০১৫

2015/01/img_2247.jpg

ঢাকা, বাংলাদেশ ১১ জানুয়ারী ২০১৫
বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী লাখো মুসুল্লী আল্লাহর কাছে হাত উচিয়ে আখেরি মোনাজাতে অংশ নেন। বাংলাদেশে বিরোধী দল বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির মাঝেই শেষ হলো তাগলিগ জামাতের তিনদিনের বিশ্ব ইজতেমা । রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নেন বাংলাদেশের এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মুসলমানরা।বিশ্ব ইজতেমাকে বলা হয় হজ্বের পরে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত। ছবি: মনিরুল আলম

All images,videos, ART and text in this site is copyrighted. http://www.monirulnews.com Please don’t use any image without written permission. Please contact witnessphoto@gmail.com