[ Lost ]

© Monirul Alam

আমরা যাইনি মরে ! 

আমরা যাইনি মরে ! প্রতিদিন—এই শহরে ভোর আসে;

বুলবুলি, চড়ুই, শালিক আর কাকের কোলাহল শোনা যায়—এই খানে 

অথচ— আমরা যাইনি মরে !

প্রতিদিন—এই শহরে ভোর আসে

মাথায় স্কার্ফ, কাঁধে ব্যাগ, ঝুটি বাঁধা; 

নীল সোয়েটার— ছোট ছোট পায়ে হেটে যায়

এই শীতের সকালে—অথচ আমরা যাইনি মরে ! 

প্রতিদিন—এই শহরে ভোর আসে । 

 ০৪ ডিসেম্বর , ২০১৬

পুরান ঢাকা, পাতলা খান লেন

The Encounter . . . 

© Monirul Alam

Winter Comes in a Way . . . 

© Monirul Alam

Hijulia, Manikgonj, Bangladesh, December, 2015— A villager flocks of his goats for feeding in the winter morning at the village of Hijulia. This week our family member visit in our beautiful village and enjoy the winter season. A winter morning is misty and cold. There is dense fog everywhere. Sometimes the fog is so dense that the sun rays cannot seen. People in general and children get up late in a winter morning we enjoy delicious and sweet baker. Payer of date juice and many other things. 

এক নির্জন ভূগোলে . . . 

© Monirul Alam

১. রাত থেকেই শিশির পড়ছে— টিনের চালের উপর শিশির পড়ার সেই শব্দটা খুব ভালো লাগছে । মাঝে মাঝে বাদুরের ডানা ঝাপটানোর শব্দটা—অনেকটা ভয় জাগানিয়া ! অনেক দিন পর আবার ফিরে এলাম আমাদের—হিজুলিয়া গ্রামে। আমার ফুপাতো ভাই, মুকুলের সাথে দেখা হলো, সে চেয়ারম্যান নিবর্াচন করবে । তাই নিয়ে বেশ ব্যস্ত দিন কাটছে তার। গ্রামের অন্যান্য স্বজনদের সাথে দেখা হলো—কথা হলো ।  

ভোর রাতে আড়ত থেকে মাছ নিয়ে আসার পরিকল্পনা বাতিল করলাম। আমাদের গ্রামের বাড়ীটি দেখা-শোনার দায়িত্ব পালন করেন—খলিল ভাই, তাকে আড়ত থেকে মাছ আনার দায়িত্ব দিলাম । এখানে অনেক অনেক মাছ পাওয়া যায়—বোয়াল, শৈল, কৈ আর ছোট মাছ এ গুলো এখানকার ডাঙ্গার, তাজা মাছ । মুকুলকে বলে দিলাম— ভোরে এক হাড়ি খেজুরের রস পাঠিয়ে দিতে । অনেক দিন খেজুরের রস খাওয়া হয় না—সেই সাথে খাওয়া হয় না, খেজুরের রস দিয়ে তৈরি —পায়েস আর নানা পিঠা-পুলি । 

ভোরের কুয়াশায় অনেক অনেক দিন হাঁটি না— একা একা এই খানে । ঝরা পাতা,সরিষা ফুল আর নাম না জানা গাছের পাতার উপর শিশির বিন্দু—দেখা হয় না কতো দিন ! গ্রাম-বাংলার এই প্রকৃতির মধ্য লুকিয়ে আছে সেই সব রুপ-রহস্যে ! যা আমার কাছে অমতর্ —নিত্য দিনের । অথচ তা কতোদিন —দেখা হয়ে উঠে না আমার; এই যাপিত জীবনে ! এই বিপন্নতার দায় মেটাতে— বার বার ফিরে ফিরে আসি এই খানে— এই জীবনের কাছে। এই নির্জন ভূগোলে ! যেখানে আমার অতীত বারবার কথা কয়ে উঠে ! 

সরিষা ক্ষেতের আল ধরে—কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাওয়া যায় । নির্জন এই প্রান্তটি আমার কাছে সব সময়—এক বিস্ময় ! আজ ২৫, বছর হলো— বাবা, এখানে চির নিন্দ্রায় ঘুমিয়ে, আছেন দাদা-দাদী, বড় ফুপু আর কত শত স্বজনেরা —তারা এখানে দিয়েছেন দীঘর্ ঘুম। মাঝে মাঝে আমার কাছে মনে হয়—হয়তোবা তাদের স্বানিধ্য পাবার আশায় বার বার ঘুরে-ফিরে; ফিরে আসি এই খানে— যেখানে সরিষা ফুলের হিম গন্ধ পাই—আমার নি:শ্বাসে । 

যতো দূর চোখ যায়; শুধু হলুদ সরিষার আঁকাবাঁকা রেখা । ঘন কুয়াশার মাঝে দেখতে পাই —ভোরের লাল সূযর্ উকি দিচ্ছে এই নির্জনে— নি:শব্দে পথ হাটতে থাকি, ধুসর কুয়াশায় হঠাৎ একটা কুকুরের দেখা পাই— আঁকাবাঁকা শুকিয়ে যাওয়া খালটির নালায় তার পিপাসা মেটায় । কবরস্থান পেছনে ফেলে হাঁটতে হাঁটতে দেখা হয়ে যায়— হিজল গাছটির ডালে বসে আছে—ভোরের দোয়েল ! নাম না জানা সেই হলুদ পাখি ! জলাধার পেড়িয়ে আরো একটু এগিয়ে যাই—ভোরের কুয়াশায় মরা গাছের ডাল গুলোতে বসে আছে— এক ঝাঁক ধবল বক—মাছের লোভে ! বসে আছে—অঁক পাখি ! দেখা মেলে ভোরের মানুষের ! 
ক্ষেতের আঁকাবাঁকা পথ ছেড়ে উঠে পরি সড়কটিতে —দেখি; একদল হাঁস, গুটি গুটি পায়ে এগিয়ে যায় ঐ পুকুরটির দিকে । বাঁশের সাঁকো পেড়িয়ে, বাড়ীর মুখে যেতেই — লাল ঝুটিওয়ালা মোরগটি ডেকে উঠে । ডেকে উঠে গৃহস্থের সেই কুকুরটি। মনে পরে যায়— আমাদের ছোট মেঘ এতোক্ষণে তার নতুন সঙ্গী— মুরগী, বিড়াল আর কুকুর ছানাদের সাথে ছুটোছুটি শুরু করে দিয়েছে । বাড়ী ফিরে দেখি—গাছি, এক হাড়ি রস রেখে গেছেন, সকালে মুড়ি আর খেজুরের রস আমার খুব পি্রয় খাবার । পরিবার সদস্যদের নিয়ে সকালের নাস্তা শেষ করে, আমাদের পূবর্ চকের দিকে যাবার ইচ্ছা রাখি— সেই ভ্রমনের কথা না হয় অন্য আরেক দিন বলা যাবে । 

আজকের এই লেখাটি—অনন্য কবি জীবনানন্দ দাশের একটি চরণ দিয়ে শেষ করতে চাই, 

“যে জীবন ফড়িংয়ের, যে জীবন দোয়েলের, মানুষের সাথে তার হয় নাকো দেখা”!

হিজুলিয়া, ডিসেম্বর, ২০১৫

মনিরুল আলম 

© Monirul Alam
   
© Monirul Alam
 
 
© Monirul Alam
  
© Monirul Alam
  
© Monirul Alam
  
© Monirul Alam
  
© Monirul Alam
  
© Monirul Alam
 

Bangladesh Protest Pakistan Statement 

  

© Monirul Alam
 02 DEC. 2015 – Members of the Ganajagaran Mancha shout slogans as they attend a torch light procession protesting the comments from Pakistan after the execution of Jamaat-e-Islami leader Ali Ahsan Mohammad Mujahid and BNP Salauddin Quader Chowdhury for war crimes in Dhaka, Bangladesh, 02 December 2015. Dhaka rejected Islamabad’s condemnation of the execution of two rightwing Bangladeshi politicians convicted of war crimes committed during the country’s war of independence. © Monirul Alam

World Aids Day in Bangladesh 

 

© Monirul Alam
 
01 DEC, 2015 – Dhaka, Bangladesh – Bangladeshi transsexuals pose for a photograph in front of a Osmani Seminar Hall on the occasion of the World Aids Day in Dhaka, Bangladesh, 01 December 2015. According to latest government figures, a total of 3,241 HIV-positive patients have been identified in Bangladesh since 1989, among who 1,299 became AIDS patients and 472 died while the UN estimates the number to be between even higher, between 8,000 and 16,000. © Monirul Alam 

Pet Dog Display in Dhaka

 

© Monirul Alam
 
Nov. 25, 2015 – Dhaka, Bangladesh – A pet lover hold his dog it’s an American Pit Bull dog, during the Pet Dog display exhibition at the National Press Club in the Dhaka city. The National Salvation Movement organization organized thes pet dog display exhibation,they said these pet dog exhibition held first time in Bangladesh,at list 45 spices dogs national and international displayed on this exhibition. Number of dog lover and people visit thes exhibation and enjoy it. 

 Violence Against Women  

© Monirul Alam

Nov. 25, 2015 – Dhaka, Bangladesh – Women activists protest demanding elimination of violence against women on the occasion of the International Day for the Elimination of Violence Against Women in front of Central Shaid Minar in Dhaka.Recent global prevalence figures (WHO) indicate that 35% of women worldwide have experienced either intimate partner violence or non-partner sexual violence in their lifetime. In 2013, the Bangladesh Bureau of Statistics (BBS) with support from UNFPA released a national survey of violence against women that found that 87 percent of ever married women have experienced some form of violence in their lifetime with 77 percent reporting violence in the past 12 months.