Prothom Alo Publication | 08 September,2015

  

  

River Life . . . 

 

© Monirul Alam
  
© Monirul Alam
  
© Monirul Alam
  
© Monirul Alam
  
© Monirul Alam
  
© Monirul Alam
 

Prothom Alo Publucation | 03, September,2015

 
   

 

Prothom Alo Publication | 02 September, 2015

   
 

Prothom Alo Publication | 02, September,2015

   
 

Prothom Alo Publication | 01, September, 2015

   
  
   
 

Prothom Alo Publication | 31 August 2015

  

   
 

এ জানির্ বাই বোট . . . 

 

© Monirul Alam
 
ছাত্র জীবনে —এ জানর্ি বাই বোট রচনাটি অনেক বার পড়তে হয়েছে । পরীক্ষার সময় তা লিখেছি বার কয়েক—আজ আর তা মনে নেই । পুরান ঢাকায় আমার বসবাস । বুড়ীগঙ্গা নদীর পাড়ের মানুষ হিসেবে বহু বার সদরঘাট থেকে নৌকা ভ্রমণ করেছি—বন্ধুরা মিলে । আবার আমাদের গ্রামের বাড়ীতে গেলে— সেখানেও নৌকা ভ্রমণের সুযোগ হয়েছে। গ্রামের বাড়ীতে যাবার একটা সময় অনেকটা পথ নৌকা ভ্রমণ করতে হতো —বষর্াকালে । আমাদের একটা ছোট নৌকা ছিল । ছুটিতে বাড়ী গেলে—সেই নৌকা আমি আর আমার ফুপাতো ভাই, মুকুল মিলে চালাতাম । লগি বা বৈঠা দিয়ে খুব আনন্দের সাথে নৌকা চালাতাম ! 
সে দিন ২৮, আগস্ট, ২০১৫ আমরা বুবলী, মেঘ এবং আমি ধানমন্ডি লেকে বেড়াতে গিয়েছিলাম । লেকে বেড়াতে আসা লোকজন নৌকা ভ্রমণ করেন । আমার খুব ইচ্ছা হলো— এসব বক্স আকৃতির নৌকা গুলো চালাতে ! ১০০ টাকা দিয়ে টিকেট কিনে দাঁড়ালাম, প্রায় পঁচিশ মিনিট অপেক্ষার পর আমাদের সিরিয়াল পাওয়া গেল ! টিকিটটি উল্টে-পাল্টে নিয়ম গুলো জেনে নিলাম । ঘড়ি দেখে ৩০ মিনিট সময় নির্ধারণ করে একটা লাইফ জ্যাকেট দিয়ে আমাদের বোটটি ছাড়া হলো । মেঘের আনন্দটা তখন অন্যরকম— সে বোট চালাবে ! 
এ বোট চালাতে লগি বা বৈঠা লাগে না ! পা দিয়ে চালাতে হয় । সাইকেল বা রিকশার মতো প্যাডেল করা আছে । প্যাডেল আগে পিছে করে চালাতে হয় । ডান দিক বা দিক করার জন্য হাত দিয়ে গিয়ারটি কন্ট্রোল করতে হয় । আমরা বেশ মজা করে বোটটি চালাতে লাগলাম । কেউ কেউ বোটটি ঠিক মতো চালাতে না পেরে —দুই বোটের মধ্য ঠোকাঠুকি হলো বেশ ! এতে করে ছোট আকারে নৌ-জট হলো ! তবে তা ঢাকা শহরের সড়ক গুলোর মতো অসহনীয় যানজট না ! 
শরতের নীলাকাশ—সাদা মেঘ আমাদের মাথার উপর দিয়ে ভেসে যেতে লাগলো । মেঘ আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, বাবা প্লেন ! ছবি তুল । পকেট থেকে মোবাইল ফোনটি বের করে বেশ কয়েকটা ছবি তুললাম সেই সাথে নিজেদের গ্রুপ ছবি তোলা হলো । বোট চলছে—এর মধ্য মেঘের হিসু পেয়ে গেল ! বোটটিকে লোকের এক পাড়ে নিয়ে একটা গাছের আড়াল করে হিসু সমস্যার সমাধান হলো ! বোট চালাতে চালাতে লেকের পানি থেকে একটু উচিয়ে থাকা একটা তারের লাইন চোখে পড়ল ! সেটাকে আমাদের এড়িয়ে চলতে হলো । এবার ফেরার পালা—মেঘের অভিযোগ সে বোট চালাতে পারেনি এবং আরোক্ষণ ( তার ভাষায় ) সে বোটে ঘুরতে চেয়েছিল ! আমি তাকে বলালম, আরেকদিন এক ঘন্টার জন্য আমরা ‘আরোক্ষণ’ বোটে বেড়াব . . . 
২৮, আগস্ট, ২০১৫
ধানমন্ডি লেক, ঢাকা

আমাদের জাতীয় সংসদ ভবন . . .

 

© Monirul Alam
 
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছিল ‘চিত্রগাথায় শোক গাঁথা’ আলোকচিত্র প্রদশর্নীর, উদ্যোগটি ছিল উত্তর সিটি করপোরেশনের, সেই প্রদশর্নী দেখতে গিয়েছিলাম । প্রদশনর্ী থেকে ফেরার পথে মাকর্িন স্থপতি লুই কানের গড়া—আমাদের জাতীয় সংসদ ভবনটি আর একবার দেখলাম, অপূর্ব ! সন্ধ্যার অপাথর্িব আকাশ—ভবনটির উপর লাল সবুজের আলোয়—আমাদের জাতীয় পতাকা । দূর থেকে ল্যান্ডস্কেপটি অসাধারন লাগছিল । ভবনের সামনে দাঁড়িয়ে থাকা ‘অচিন বৃক্ষটিকে ফোরগ্রাউন্ডে রেখে মুহুর্তটি ধরে রাখতে চাইলাম . . . 
১৫, আগস্ট,২০১৫
জাতীয় সংসদ ভবন,

ঢাকা

Prothom Alo Publication | 16 August 2015