মা—হারানোর দিনগুলো . . .

সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর। 

—আলহামদুলিল্লাহ।

গত বছর ২০২৫ শেষ ডিসেম্বরের ছুটতিতে আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম । মূল উদ্দেশ্য ছিলো প্রিয় বাবা- মায়ের কবর জিয়ারত করা । নিজেদের মতো করে বাবা- মায়ের আত্মার শান্তি কামনা করে দোয়া, দরুদ পাঠ করা । আল্লাহর অশেষ রহমতে তা সুন্দর ভাবে শেষ করেছি । 

—আলহামদুলিল্লাহ।

‎رَبَّنَا ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِلۡمُؤۡمِنِينَ يَوۡمَ يَقُومُ ٱلۡحِسَابُ ٤١﴾ [ابراهيم: ٤١]

অর্থ : ‘হে আমাদের প্রতিপালক! রোজ কিয়ামতে আমাকে, আমার পিতা-মাতা ও সকল মুমিনকে ক্ষমা করুন।’

 (সুরা ইবরাহিম, আয়াত : ৪১)

২০২৫ সালের ১৫ মে, বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে আমাদের প্রাণপ্রিয় মা জননী এই পৃথিবীর মায়া ত্যাগ করে মহান আল্লাহর ডাকে সাড়া দেন। তাঁর শূন্যতা আমাদের জীবনে এক অপূরণীয় শূন্যতা হয়ে থাকবে।

এর অনেক আগেই, ১৯৯০ সালের ২০ ডিসেম্বর, আমাদের প্রিয় বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। বাবা-মা দু’জনের স্মৃতি আজও আমাদের হৃদয়ে অমলিন, তাঁদের ভালোবাসা ও আদর্শই আমাদের চলার পথের শক্তি।

হিজলের ছায়া তলে তোমার দিয়েছো—এক গভীর ঘুম!

ভালো থেকো আমাদের প্রিয় বাবা-মা . . . 

WITNESS MY TIME

Diary / December 2025

© Monirul Alam

#witnessmytime #monirulalam #family #pray 

আমার সময় আমার কথা . . .

ছবি: মনিরুল আলম

১. মেঘ’কে ক্লাসে দিয়ে এসে—এখানে বসলাম । জায়গাটা এককথায় সুন্দর, প্রকৃতি এখানে অনেকটা জীবন্ত ! শীতের সকালে এক মগ কফি আর সঙ্গে একটা বই নিয়ে বসলেই, অনায়েসেই ঘন্টা খানিক সময়—কাটিয়ে দেয়া যায় ।

এক মগ ক্যাপাচিনো কফি অর্ডার করে, স্কটিশ লেখক অ্যালিস্টায়ার ম্যাকলিনের লেখা ‘নাইট উইথআউট ইন্ড’ বইটি নিয়ে পড়তে শুরু করলাম ।

গ্রিনল্যান্ড আইস ক্যাপের মাঝখানে যাত্রীবাহী বিমানের সন্দেহজনক ক্রাশ-অবতরণ দিয়ে গল্পটি শুরু, আইস ক্যাপে কাজ করতে যাওয়া তিনজন বিজ্ঞানী সেই যাত্রীদের উদ্ধার অত:পর নানা ঘটনা—এভাবেই থ্রিলার উপন্যাসটি এগিয়েছে । বইটি পড়তে পড়তে মেঘের ডাকে যেন ফিরে এলাম; সেই গ্রিনল্যান্ডের—আইস ক্যাপ থেকে ।

২. এখন পর্যন্ত অমর একুশে গ্রন্থমেলায় দুইবার যাওয়া হয়েছে, কিছু বই কেনা হয়েছে, আরো কিছু বই কেনার বাকি আছে। বই মেলার সময় শেষ হয়ে আসছে, সময় করে আর একবার যেতে চাই . . .

ডাইরি / ফেব্রুয়ারি ২০২০