🎙️ On Assignment: While covering the Eid-e-Miladunnabi rally in front of Doel Chattar, I suddenly slipped and fell on the street and felt unwell for a while. My fellow photojournalist Ahad Ahadul Karim Khan Ahad from Dhaka Tribune immediately helped me. I am deeply grateful to him.
After regaining myself and returning to work, my other colleague Habib Habibur Rahman from Xinhua captured this moment. I looked a little shaken and exhausted in the picture, but it became a moment in itself—a moment that will stay with me.
Interestingly, Habib did not even know that I had fallen before he took this photograph.
My heartfelt thanks to all my fellow photojournalists who helped me and called to check if I was okay. Your kindness and support mean a lot to me.
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী, ফটোসাংবাদিক রঘু রাই, যিনি স্বাধীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ ফটোগ্রাফার হিসেবে ব্যাপকভাবে প্রশংসিত,পরিচিতি, এবং স্বীকৃত ছিলেন। সেই ৮৩ বছর বয়ষ্ক প্রিয় আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন । অত্যন্ত দুঃখজনক সংবাদটি শুনে আমি গভীরভাবে শোকাহত । তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই ।
রবিবার তার পরিবার এক বিবৃতিতে রায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানায় ‘In loving memory of RAGHU RAI’ ( 18 December 1942 – 26 April 2026 )
আমার স্মৃতিতে রঘু রায় —যখন আমি আলোকচিত্রের শিক্ষার্থী ছিলাম, তখন তার ‘Calcutta’, ‘Taj Mahal’, ‘India 2001’, ‘Bhopal Gas Tragedy’, ‘Mother Teresa’ এবং ‘India Notes’-এর মতো বইগুলো দেখার সুযোগ হয়েছে। সুযোগ পেলে এখনোও তার কাজ দেখার চেষ্টা করি।
আমার বিশ্বাস, আমাদের উপমহাদেশের অসংখ্য আলোকচিত্রী তার অসাধারণ কাজের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছেন।
বহু বছর পর, অবশেষে তার সঙ্গে আমার সরাসরি দেখা করার সুযোগ হয়—কথা বলি, আর সৌভাগ্যক্রমে তার একটি সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতাও অর্জন করি। আজ যা পুরোপুরি—শুধুই স্মৃতি হয়ে গেলো !
Traffic At Chawri Bazar, Delhi, 1964. Copyright: Raghu Rai
ধন্যবাদ, রঘু রাই—আপনি আমাদের সামনে পৃথিবীকে তার গভীরতম রূপে উন্মোচিত করেছেন। আপনার উত্তরাধিকার আগামী প্রজন্ম আপনার কাজ দেখে অনুপ্রাণিত হবে এবং আপনার কাজ প্রতিধ্বনিত হতে থাকবে। বিদায় প্রিয় ফটোগ্রাফার . . .
WITNESS MY TIME Diary / July 2026 Dhaka, Bangladesh Photo Courtesy: Raghurai.official
বাংলা বাউল ধারার অমর সৃষ্টি, বাউল কবি (গগনচন্দ্র দাস) এর লেখা এই গানটি আমার খুব পছন্দের একটি গান। অনেক সঙ্গীত শিল্পী অমর এই গানটি তাদের অসাধারণ কণ্ঠে গেয়েছেন ! সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা।
যতবার শুনি, ততবারই মনে হয়—মনের গভীরে লুকিয়ে থাকা এক অন্তর আত্মার খোঁজের গল্প যেন বেজে ওঠে এর সুরে সুরে।
এই গানটির সাথে আমার তোলা প্রাসঙ্গিক কোন ছবি জুড়ে দেওয়া যায় কিনা সেটা ভেবেছি অনেক বার । অবশেষে মনে হয়েছে, এই ছবিটি কাছাকাছি যেতে পারে। এই ছবিটি আমার খুব প্রিয় একটা ছবি । ছবিটি তুলেছিলাম ৬ নভেম্বর ২০১৮, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে।
পুরোনো ছবির আর্কাইভ নিয়ে বসলে হঠাৎ করেই এমন কিছু ছবির দেখা মেলে, যা আবার নতুন করে ভালো লাগা তৈরি হয়। মনটা আনন্দে ভরে ওঠে।
কিছু ছবি যেন শুধু ছবি নয়—স্মৃতি, অনুভূতি আর সময়ের এক টুকরো গল্প।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের গৌরবের দিন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা’তে ভাষার অধিকার রক্ষায় শহীদদের আত্মত্যাগের স্মরণে দিনটি পালন করা হয়। পরবর্তীতে UNESCO ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে নিউজ ইভেন্টটি কভার করতে গিয়ে অনেক পরিচিত মুখের সঙ্গে দেখা হলো, কথা হলো। এই দিনটিতে শহীদ মিনারে গেলে যেন পুরোনো দিনের স্মৃতিগুলো আবারও ফিরে আসে—অনেকের সঙ্গে দেখা হয়, কিছুক্ষণ গল্প-আড্ডা হয়, আর মনটা ভরে ওঠে এক অন্যরকম অনুভূতিতে।
এবার দেখা হলো না আব্দুল মালেক বাবুল ভাইয়ের সঙ্গে। তিনি প্রতি বছর এইদিনটিতে সকালবেলায় একবার শহীদ মিনারে আসতেন। আরও অনেকেই আসতেন—আমাদের ছোট্ট একটা আড্ডা বসত। কিন্তু এবার অনেক পুরনো মুখের সঙ্গেই আর দেখা হলো না, সেই অভাবটা অনুভব করলাম।
তবে অনেক দিন পর গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে রতন’দার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল। এছাড়া দেখা হলো মেরাজ, মঞ্জুর, নান্নু ভাই, আমিনুল ভাই, কাজল’দা এবং আরো অনেকের সাথে। কাজল’দা তাঁর পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত ছবিটির পেছনের গল্প শোনালেন আমাদের। আমরা কিছু সময় একসঙ্গে আড্ডা দিলাম, ছবি তুললাম, ছবির গল্প শুনলাম। তারপর এলো ফেরার পালা।
সিনহুয়া সংবাদ সংস্থার ফটোসাংবাদিক হাবিবুর রহমানের সঙ্গেও দেখা হলো। হাবিন একজন পরিশ্রমী ফটোগ্রাফার তার কাজ আমার ভালো লাগে । তার কাজের মধ্যে একধরণের চেষ্টা দেখতে পাই ।
তিনি ছবি তোলার পাশাপাশি তার ড্রোন ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছিলেন। কিছু সময়ের জন্য তিনি তাঁর ড্রোনটি আমাকে ব্যবহার করতে দিলেন ছবি ও ভিডিও ধারণের জন্য। আমি সেটি দিয়ে কিছু ছবি এবং ভিডিও করলাম। হাবিরের এই আন্তরিক সহযোগিতা আমার খুব ভালো লেগেছে—তাঁকে আন্তরিক ভাবে আমি ধন্যবাদ জানাই।
সব মিলিয়ে দিনটি ছিল স্মৃতি, শ্রদ্ধা আর বন্ধুত্বের এক অনন্য মেলবন্ধন। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে গিয়ে সহকর্মী ও প্রিয়জনদের সঙ্গে এই দেখা-সাক্ষাৎ যেন সম্পর্কের বন্ধনকে আবারও নতুন করে গড়ে তোলে।
মহান একুশের চেতনাই আমাদের এভাবেই বারবার একত্রিত করে, স্মরণ করায়—ভাষা, স্মৃতি আর ভালোবাসার বন্ধন কখনও মুছে যায় না।
I am standing at the South Plaza of the Jatiya Sangsad Bhaban, during coverage the oath-taking ceremony of Tarique Rahman, the new Prime Minister of Bangladesh, and his cabinet members.
It’s designed by architect Louis Kahn, this 200-acre complex is one of the largest legislative buildings in the world. It is accessible via major routes, with the main South Plaza facing Manik Mia Avenue.
📍Dohar is located in the southwestern part of Dhaka District, close to the Padma River. The road distance from Gulistan to Dohar is approximately 60 kilometres. The total population of Dohar, including both urban and rural areas, is around 250,000 people. Sundari Para (Sundoripara) is a village / locality in the Kushumhati Union of Dohar Upazil. Traditional cow races are very popular in at the Sundori Para playground, and generate great enthusiasm among the local public.
Witness My Time—is my visual record of time an intimate testimony of human existence and a trace of truth left for the future. Through my journey as a visual journalist, visitors are invited to walk the world in the footsteps of our ancestors.
Chobi Mela 11th edition rally and opening ceremony in Dhaka, 16 January 2026
Chobi Mela XI’s ‘𝗿𝗲’ will be open until the 31st of January, 2026 across 5 venues in Dhaka: the Bangladesh National Museum, Bangladesh Shilpakala Academy, Alliance Française de Dhaka, DrikPath Bhobon, and the Bangladesh National Parliament.
Witness My Time” আমার ফটোগ্রাফি ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের একটি চলমান প্রক্রিয়া, যেখানে আমি আমার সময়ের সাক্ষী হতে চাই। প্রতিটি ছবি একটি নির্দিষ্ট মুহূর্ত, ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবনের বাস্তবতা ধারণ করে। এই কাজ মূলত একটি ভিজ্যুয়াল ডায়েরি—যেখানে সময়, সমাজ ও মানুষের গল্প নীরবে লিপিবদ্ধ হয়।
আমি বিশ্বাস করি, ফটোগ্রাফি শুধু মুহূর্ত ধরে রাখার মাধ্যম নয়; এটি চিন্তা জাগায়, প্রশ্ন তোলে এবং বাস্তবতাকে নতুনভাবে দেখতে শেখায়। ছবির প্রতিটি ফ্রেমের সঙ্গে একটি প্রসঙ্গ ও দায়বদ্ধতা যুক্ত থাকে, যা একজন ফটোগ্রাফারের নৈতিক অবস্থানকে নির্দেশ করে।
“Witness My Time” তাই শুধু ছবি নয়—এটি সময়ের দলিল, মানুষের সাক্ষ্য এবং ভবিষ্যতের জন্য রেখে যাওয়া এক সত্যের চিহ্ন। আমার এই ছবিটি তুলেছে প্রিয় সন্তান মেঘ । মেঘকে ধন্যবাদ জানাই এই ছবিটি তোলার জন্যে ।
নোট: আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে ছবিটি তোলা । ছবি : মেঘ / ডিসেম্বর ২০২৫, হিজুলিয়া, মানিকগঞ্জ ।
Wishing you a happy and peaceful New Year. May 2026 bring good health and happiness. Looking forward to another year of working together. Happy New Year to all!