মা—হারানোর দিনগুলো . . .

সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর। 

—আলহামদুলিল্লাহ।

গত বছর ২০২৫ শেষ ডিসেম্বরের ছুটতিতে আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম । মূল উদ্দেশ্য ছিলো প্রিয় বাবা- মায়ের কবর জিয়ারত করা । নিজেদের মতো করে বাবা- মায়ের আত্মার শান্তি কামনা করে দোয়া, দরুদ পাঠ করা । আল্লাহর অশেষ রহমতে তা সুন্দর ভাবে শেষ করেছি । 

—আলহামদুলিল্লাহ।

‎رَبَّنَا ٱغۡفِرۡ لِي وَلِوَٰلِدَيَّ وَلِلۡمُؤۡمِنِينَ يَوۡمَ يَقُومُ ٱلۡحِسَابُ ٤١﴾ [ابراهيم: ٤١]

অর্থ : ‘হে আমাদের প্রতিপালক! রোজ কিয়ামতে আমাকে, আমার পিতা-মাতা ও সকল মুমিনকে ক্ষমা করুন।’

 (সুরা ইবরাহিম, আয়াত : ৪১)

২০২৫ সালের ১৫ মে, বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে আমাদের প্রাণপ্রিয় মা জননী এই পৃথিবীর মায়া ত্যাগ করে মহান আল্লাহর ডাকে সাড়া দেন। তাঁর শূন্যতা আমাদের জীবনে এক অপূরণীয় শূন্যতা হয়ে থাকবে।

এর অনেক আগেই, ১৯৯০ সালের ২০ ডিসেম্বর, আমাদের প্রিয় বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। বাবা-মা দু’জনের স্মৃতি আজও আমাদের হৃদয়ে অমলিন, তাঁদের ভালোবাসা ও আদর্শই আমাদের চলার পথের শক্তি।

হিজলের ছায়া তলে তোমার দিয়েছো—এক গভীর ঘুম!

ভালো থেকো আমাদের প্রিয় বাবা-মা . . . 

WITNESS MY TIME

Diary / December 2025

© Monirul Alam

#witnessmytime #monirulalam #family #pray 

A Journey 🌎 through my Time 👣

Foot Steps 👣 Ramna Park, Dhaka, Bangladesh. January 2026 

📍 Ramna Park located at the heart of Dhaka,it is a patch of green relief amid the city’s hustle and bustle. With its greenery, calm lake, and open paths, it’s a great place to relax.

Ramna Park / Google Maps

Ramna Park is especially popular for morning or evening walks, spending time with loved ones, or capturing beautiful photographs surrounded by nature.


April, Dhaka 2025 Photo © Monzurul Karim

Witness My Time is therefore not just about images, it is a document of time, a testimony of human existence, and a trace of truth left behind for the future of humanity. It is an ongoing process of my visual storytelling, through which I seek to become a witness to my time.

A visual record of time and human existence.

Moments witnessed.

Truth preserved.

Walking the world where our ancestors once stood.

📷 WITNESS MY TIME

Diary / January 2026

© Monirul Alam

© Monirul Alam

Love of the Past . . .

Wherever I go, I see the lives that around me, as a photojournalist. I always carries on my camera. I feel it and I love picture and words.

As a visual journalist my goal is to tell the reader what was there, clearly, quickly and without mystery . . .

Diary / November 2018

© Mursalin Abdullah

© Mursalin Abdullah

রানা প্লাজা দুর্ঘটনার আট বছর . . .

আবদুল আজিজের সাথে আলাপচারিতা. . .

আবদুল আজিজ— সবজী বিক্রি করেই তার সংসার চলে এখন। একমাত্র ছেলেকে হারিয়েছে আজ আট বছর হলো । রানা প্লাজার চার তলায় ফ্যানটম গামেন্টস, আয়রন সেকশন কাজ করতেন ১৮, বছরের শাওন। রানা প্লাজা দুর্ঘটনার আট বছর কাভার করতে, আজ সেখানে গিয়েছিলাম,সাভারে ।

ধ্বংস স্তুপ এর কোন চিহ্ন নেই—আজ সেখানে। কাটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে, সবুজ আগাছা, ময়লা- আর্বজনা আর ডোবায় পরিনত হয়ে, স্থবির হয়ে আছে, সেই—রানা প্লাজা !

নিহত ব্যক্তিদের স্মরণ করতে এই করোনাকালীন সময়ে স্বজনের অনেকেই আজ এসেছিলেন, এসেছিল বিভিন্ন শ্রমিক সংগঠন । ঘটনাস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা,
প্রতিবাদ করেন, বিচার চান, ক্ষতিপূরণ চান।

বাংলাদেশের গামেন্টস শিল্পের জন্য ২৪ এপ্রিল ২০১৩ এক কালো দিন হিসাবে চিন্তিত হয়ে আছে । যেখানে ১১৩৬ জন শ্রমিকের করুণ মৃত্যু হয় এবং আহত হন আরও কয়েক হাজার শ্রমিক কেউ কেউ পঙ্গুত্ব হয়ে, চাকুরি হারিয়ে মানবেতর জীবন-যাপন করছেন, আজ।

বৃদ্ধ আজিজ, তার ছেলেকে স্বরণ করে— কাঁটাতার ঘেরা এক প্রান্তরে দাড়িয়ে, নিরবে কাঁদছিলেন । ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া চাইছিলেন । সেখানেই আলাপচারিতা হয়—নিহতদের বাবা আবদুল আজিজের সাথে . . .

[ ডাইরি ]
সাভার, রানা প্লাজা
২৪ এপ্রিল / ২০২১
© মনিরুল আলম

জীবন-জীবিকার গল্প . . .

ভোরের আলো ফুটে উঠার আগেই প্রস্তুতিটা নিতে হয় ! রাত তিনটার সময় ঘর থেকে বের হন—তারা । তারপর ছোট ছোট ডিঙ্গী নৌকা নিয়ে বিলে চলে যায়—শাপলা তুলতে ! সারাদিন শাপলা তুলে নৌকা বোঝাই করে তা নিয়ে চলে আসেন ঘাটে, বিকেল নাগাদ । নদীর ঘাটে শুরু হয় দ্বিতীয় পর্ব; শাপলা গুলো আটিঁ বাঁধার কাজ। এই কাজটি পানির মধ্যে দাড়িয়ে থেকেই করতে হয় । সেদিন গিয়েছিলাম মুন্সীগঞ্জের সিরাজদিখানে, এই শাপলা তোলার ছবি এবং সেইসব মানুষ গুলোর সুখ-দুঃখের কথা জানার জন্য । যাদের জীবন-জীবিকা প্রকৃতির নিয়মেই ঋতুতে ঋতুতে পাল্টে যায়—এইখানে ।

কৃষক ইয়ার রহমানের সাথে কথা হয় ঘাটে বসে । বেলা তিনটা-চারটার দিকে আমরা সব শাপলা রেডি কইরা পিকআপে তুইলা দেই, তারপরে হেইডা চইলা যায় ঢাকার যাত্রাবাড়ী, হেনে দরদাম কইরা বিক্রি হয় —শাপলা। সারাদিন এক নৌকা শাপলা তুললে খরচপাতি বাদ দিয়ে তা ধরেন তিন/চার শত টাকা আমাগো থাহে ।

এখন শরৎ কালের শুরু—আকাশটা অদ্ভুত সুন্দর হয়ে আছে। সড়কটির দুইপাশে বিল; সেই বিলেই শত শত শাপলা ফুটে আছে । সড়কের পাশে সারিসারি গাছ, মাঝে মাঝে দুই একটা গাড়ী চলে যাচ্ছে, তাদের গন্তব্যের দিকে। জায়গাটা খুব ভালো লাগল !

ঘাটে বসে বসে ছবি তুলতে থাকি—ইয়ার রহমানের সুখ-দু্ঃখের কথা শুনি । অন্য আর একজন কৃষক গনি মিয়া শাপলার আটিঁ বাঁধতে বাঁধতে বলেন, সাংবাদিক ভাইরে তোমার দুঃখের কথাটা কও রহমান ভাই, রহমান মাথা নিচু করে কাজ করতে থাকেন । গনি মিয়াই বলতে শুরু করেন, চার মাইয়্যার এহনো বিয়া দিবার পারে নাই, মাইয়্যারা বড় হইয়া গেল ? বাপ-মায়ের বড় চিন্তা অভাবের সংসার কেমনে দিন চলবো । এই করনার সময়ে আমরা যে কেমনে চলতাছি, তা আল্লাই জানে।শাপলার দাম কইমা গেছে, বেচা-বিক্রি ভালো না—এবার । মানুষের হাতে টাকা নাই । জীবন বড় কষ্টে চলতাছে, আমাগো। সাংবাদিক ভাই আমাগো কথা একটু লেইখা দিয়েন ।

ততোক্ষণে ঘাটে আরো অনেক নৌকা এসে থেমেছে। সব নৌকাতেই শাপলা বোঝাই—আমাদের জাতীয় ফুল ‘শাপলা’ যা এই মানুষ গুলোর জীবিকানির্ব্বাহের একটা মাধ্যম হিসাবে কাজ করছে।

সড়কের ওপারে একটা উঁচু জায়গায় গিয়ে দাঁড়াই । যতোদূর চোখ যায় বিলটি দেখি । দূর থেকে একটা ডিঙ্গী নৌকা নিয়ে দুটি শিশু এই ঘাটের দিকেই আসছে শাপলা বোঝাই করে । বিকেলের রোদ ওদের চোখে-মুখে, ওরা হাসছে ! ওদের শাপলাও তুলে দেওয়া হবে পিকআপে । যা একটু পরেই ছুটবে ঢাকার উদ্দেশ্যে, আমারও গন্তব্যে ঢাকা . . .

সিরাজদিখান, মুন্সীগঞ্জ
আগষ্ট, ২০২০

Witness my time . . .

যেইখানে সহসা প্রথম এক দিন
এঞ্জিন এল ব’লে
মানুষের কাছে তাহা ঐশী ব’লে মনে হয়েছিল
সেইখানে আগেকার দিনগুলো কেটে যেত
আত্ম—পরমাত্মার
অন্য এক অনন্য অভ্যাসে ।

-জীবনানন্দ দাশ

© MONIRUL ALAM
ডাইরি / জুলাই ২০২০
পুরান ঢাকা

Art is not truth . . .

We all know that Art is not truth. Art is a lie that makes us realize truth at least the truth that is given us to understand. The artist must know the manner whereby to convince others of the truthfulness of his lies.

[ Pablo Picasso ]

Victory Day Celebration 2017

Summery: In 1971,16 December is our Victory Day. Liberation War is our pride. The nation celebrated the 47th Victory Day paying rich tributes to the Liberation War martyrs with a call for unity to build a country free from militancy, extremism and communal-ism. On this day in 1971, the Pakistan Army surrendered to the allied forces of Bangladesh and India in the capital’s Suhrawardy Udyan after nine months of war during which three million people were killed, two lakh women were raped and around 10 million people took refuge in India.

Concept & Edit : Monirul Alam

Photography & Video: Monirul Alam

Music: From YouTube Enam Medical Students

December 2017 | Dhaka, Bangladesh

© Monirul Alam / WITNESS PHOTO

Note: WITNESS PHOTO is an Independent Photo Agency. For an assignment Please contact: witnessphoto@gmail.com | Click the link for an update events WITNESS PHOTO AGENCY

World AIDS Day 2017


Concept & Edit : Monirul Alam

Note: WITNESS PHOTO is an Independent Photo Agency. For an assignment Please contact: witnessphoto@gmail.com | Click the link for an update events WITNESS PHOTO AGENCY

Strike on Dhaka to protest the gas tariff 

Police use a water canon on protestors during a half-day long strike against the gas price increase in Dhaka, Bangladesh on February 28, 2017. Activists from the Progressive Students’ Alliance, the student wing of the Communist Party of Bangladesh (CPB) and the Bangladesher Samajtantrik Dal (BSD) along with components of the Gonotantrik Bam Morcha (a coalition of left-leaning political parties), organized the strike after the Bangladesh Energy Regulatory Commission announced increased gas prices for all consumers. 

Video Footage & Edited by Monirul Alam

Note: Need HD quality please contact witnessphoto@gmail.com