বেঁচে থাকা নিয়ে যাদের যুদ্ধ . . . 

কখনো বাসে- কখনো রিকশায়। মটর সাইকেল কিংবা ভ্যান । আবার কখনো পায়ে হেটে,কখনো বা নদী পথে— অবিরাম ছুটে চলা— সঙ্গী ক্যামেরা, সেলুলার আর ডাইরি । এই সব নিয়ে আমার—ছোট ছোট কথা . . .

 

ছবি: মনিরুল আলম

তেজগাওঁ রেলওয়ে বস্তির মধ্য দুপুর। খবর রটে যায় বস্তি উচ্ছেদের । চারিদিকে চিৎকার-চেঁচামেচি,কান্না আর ভাঙ্গনের শব্দ- আতংকিত মানুষের ছুটোছুটি। ৬৫ বৎসরের বৃদ্ধা শহরবানু দিশেহারা হয়ে পড়েন। নিজের ঝুপড়ি ঘর থেকে বেড়িয়ে নাতনির হাত ধরে রেল লাইনের উপর বসে পড়েন। স্বামীর হাত ধরে বেঁচে থাকার জন্য গ্রাম ছেড়ে ছিলেন সেই কবে—আজ আর মনে নেই। স্বামী হারা হয়েছেন দীর্ঘদিন। এখন সন্তানই একমাত্র ভরসা ! তেজগাওঁ এর এই ঝুপরিতেই দীর্ঘ সময় কাটিয়েছেন। আজ রেল লাইনের উপর বসেই দেখলেন, তার ঝুপড়ি ঘরটি ভেঙ্গে ফেলা হলো ! শহরবানু নিজের মনেই বলে উঠেন, খোয়াবের শহর ! স্বামী হারা হইছি এই ঢাকা শহরে আইস্যা,মরলে এই হানেই মরুম ! ততোক্ষণে হুইসেল দিয়ে ট্রেন ছুটে আসে । ট্রেনের খট খট শব্দে শহরবানুর কথা মিলিয়ে যায় বাতাসে . . .
কামরাঙ্গীর চর তখন সকাল দশটা। হ্যান্ড মাইকে ঘোষণা দেওয়া হয়-আপনাদের প্রয়োজনীয় মালামাল সরিয়ে নিন। এখনই উচ্ছেদ অভিযান শুরু হবে। চরবাসী রাজ্যের শক্তি নিয়ে যেন নেমে পড়ে। মাটির চুলা,থালাবাটি,ছটি ঘরের সন্তান, ঘরের বেড়া,প্রিয় ছাগল/মুরগীর খামার,আজমীর শরীফ, শাবনুরের পোস্টার আর বেঁচে থাকার সব অবলম্বন নিয়ে চরের সড়ক ধরে দৌড় দিতে হয়। বুলডোজারটি পিছন পিছন ছুটে আসে। কারো কারো শেষ রক্ষা হয়ে উঠে না। গ্রাম থেকে চলে আসা ভিটেহীন এসব মানুষের- শহুরে বস্তিতেও ঠায় হয় না। প্রিয় মানুষ,বৃদ্বা মা আর সন্তানের দিকে তাকিয়ে ছুটতে হয়। তারপর ক্লান্ত শ্রান্ত ছোট দেহটি খোলা আকাশের নিচে এক সময় ঘুমিয়ে পড়ে . . .
তেজগাওঁ পুরান এয়ার পোর্ট এলাকা তখন বিকেল ভর করেছে। আশ্রয়ের সব কিছু তখন মাটির সাথে মিশে আছে। জীবিত মানুষ গুলো শুধু বেঁচে আছে-বেঁচে থাকতে হবে বলে ! আট মাসের ময়না-খোলা আকাশের নিচে খড়খুটোর মধ্যে শুয়ে থেকে চিৎকার করে জানান দিচ্ছে তার অস্তিত। এই শীতের বিকেলে তার যেন কোথায় থাকার কথা ছিল তার ? আর ঐ দিকে ময়নার বাপ- মেয়েকে জন্ম দিয়েই কোথায় যেন হারিয়ে গেছে—সেই কবেই। অথচ অনেক শখ করে ময়নার বাপের হাত ধরে গ্রাম ছেড়ে ছিল শিউলি— জুয়ার শহর এই ঢাকা বস্তির ঐ ঘরটাই ছিল তার বেঁচে থাকার একমাএ ঠিকানা। ময়নার বাপের জন্য অপেক্ষার ঠিকানা হারিয়ে শিউলি এখন নির্বাক। শুন্য আকাশের দিকে অপলক তাকিয়ে থাকে আর ভাবে পরের রাতটা কোথায় কাটাবে . . .

শ্যামপুর গাজীর হাট এলাকায় তখন সকাল। মমতা বেগম কাখের কলসি ফেলে ছুটে আসে- তার ঘর বাঁচাতে ! সরকারের জায়গাতেই চারশত টাকা ভাড়া দিয়ে থাকতেন বাপ মরা মেয়েটিকে নিয়ে। সারা দিন দোকানে দোকানে পানি টেনেই চলতো তাদের দুই জনের সংসার । এক পা ভাঙ্গা— চৌকিটা নিজেই একা টেনে বের করার চেষ্টা করেন,আর বিলাপ করতে থাকেন। ঐ দিকে আতংকে ছুটতে থাকে মেয়ে বাহারজান ! তার জীবনে এটাই প্রথম উচ্ছেদ হওয়া। মা/মেয়েরে কান্নায় গাজীর হাটের বাতাস ভারি হয়ে উঠলেও—বুলডোজারটি ঠিকই গুড়িয়ে দেয় ওদের ঘর ! ছাপড়া ঘর আর পা ভাঙ্‌গা চকিটি মমতা বেগম অনেক আকুতি করেও শেষ রক্ষ করতে পারে না । মমতা বেগম নিজের মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে শান্তনার সুরে বলেন-আমাগো আল্লাই দেখবো মা . . .

পুরান ঢাকা ,আগস্ট, ২০০৭

আমাদের জাতীয় সংসদ ভবন . . .

 

© Monirul Alam
 
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছিল ‘চিত্রগাথায় শোক গাঁথা’ আলোকচিত্র প্রদশর্নীর, উদ্যোগটি ছিল উত্তর সিটি করপোরেশনের, সেই প্রদশর্নী দেখতে গিয়েছিলাম । প্রদশনর্ী থেকে ফেরার পথে মাকর্িন স্থপতি লুই কানের গড়া—আমাদের জাতীয় সংসদ ভবনটি আর একবার দেখলাম, অপূর্ব ! সন্ধ্যার অপাথর্িব আকাশ—ভবনটির উপর লাল সবুজের আলোয়—আমাদের জাতীয় পতাকা । দূর থেকে ল্যান্ডস্কেপটি অসাধারন লাগছিল । ভবনের সামনে দাঁড়িয়ে থাকা ‘অচিন বৃক্ষটিকে ফোরগ্রাউন্ডে রেখে মুহুর্তটি ধরে রাখতে চাইলাম . . . 
১৫, আগস্ট,২০১৫
জাতীয় সংসদ ভবন,

ঢাকা

It’s a bathing time . . . 

 

© Monirul Alam
 
When I visit the bank of Buriganga River. Suddenly, I look him and curious about his bathing awhile using a soap ! I closed to him to observe his bathing style and ask him to permit to take picture, he is agreed and than I took pictures it’s really like a fun. His name is SALAM said, that time Buriganga water is very clean and fine rather than other time, I  use it for bathing, I love to play with swimming and bathing, Salam lived in Kamrangir Char, since 2010,near Buriganga River. He run has a small business and happy to his present  life.
11, August, 2015 

Kamrangir Char, Dhaka

Bangladesh 

Curious Eye . . . 

 

© Monirul Alam
 
ZOHIR 08 years old with his little brother MAYHEN 01, leaved in Kamrangir Char, Dhaka, Bangladesh with his family. Zohir works as a child labour and to support his family, they have a little balloon factory, its operate his father name ZAKIR HOSSAIN and his mother name is BEAUTY,  have three children. ZOHIR said, after finished my school, I support my family to make a balloon. It is our families business, we operate it long year ago. 

Child labour is very common in Bangladesh. Many families rely on the income generated by their children for survival. Employers often prefer to employ children because they are cheaper and considered to be more compliant and obedient than adults . 
Child labor, although illegal in most of the countries, but still work on a wide level, primarily in the developing country. In Bangladesh poverty leads many families here to send their children to work, thousands of children tread their childhood, education and potential in order to work long hours in horrible conditions. © Monirul Alam

অনন্য শিল্পী ইউকি ওদাকুরা . . .

 

জয়নুল গ্যালারিতে ইউকির একটি ছবি শিরোনাম গ্লাডিওলাস-১ জাপানি পিগমেন্ট,গোল্ড লিফ,জাপানি পেপার © Monirul Alam
 
রৌদ্র ঝিলমিল- দিনটিতে আমি ছুটছি চারুকলার দিকে। জাপানি শিল্পী ইউকি ওদাকুরার চিত্র প্রদর্শনী উদ্বোধন হবে জয়নুল গ্যালারীতে তাই কাভার করতে যাচ্ছি। ২৬ মার্চ-স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নগরী সাজতে শুরু করেছে । প্রধান প্রধান সড়ক গুলোতে ইতি মধ্যে টানিয়ে দেয়া হয়েছে- আমাদের লাল সবুজের পতাকা তাই পত পত করে উড়ছে- দুরন্ত বাতাসে।
প্রেস ক্লাব ক্রস করছি- হাইকোর্টের সামনে এসে আমার মটর সাইকেল যেন আপনা আপনি থেমে গেল! বাতাসে পতাকা গুলোর উড়াউড়ি দেখে আর থাকতে পারলাম না- সারি সারি এতো গুলো পতাকা- এভাবে উড়তে থাকলে যে কারো মনটা আবেগে ভরে উঠবে- চিৎকার করে বলতে ইচ্ছা করে- ঐ দেখ আমার বাংলাদেশে ! ব্যাগ থেকে ক্যামেরা বের করে সেই লাল সবুজের উড়াউড়ি ধরে রাখতে শুরু করি।
ঘড়ির কাটা ততোক্ষণে এগারোটা । আমি চারুকলার গেট দিয়ে প্রবেশ করতেই চোখে পড়লে শিক্ষার্থীরা তাদের পরসা নিয়ে বসেছে! কেউ আঁকাআঁকি করছেন, কেউবা ছবি টানাতে ব্যস্ত। মনে মনে ভাবলাম হঠাৎ করে তাদের এই আয়োজনের হেতু কি? একটু পরেই তা বুঝতে পারলাম- আর কয়েক দিন পরই তো বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ ! তারই আয়োজন চলছে- চারুকলার শিক্ষক এবং শিক্ষার্থীদের আঁকা ছবি, সরা, মুখোশ, মাটির পুতুল- বিক্রি করে মঙ্গল শোভা যাত্রার অর্থের যোগান এর জন্য এই আয়োজন। আমি জয়নুল গ্যালারীর দিকে পা বাড়াই।
শিল্পীরা আঁকেন তাদের নিজস্ব ঢং-এ, নিজস্ব স্বকীয়তায়। দেশ, রাষ্ট্র এবং জাতি ভেদে সেই সব ছবি হয়ে উঠে ভিন্ন থেকে ভিন্নতর- এক একটা অনন্য সৃষ্টি।
শিল্পী ইউকি ওদাকুরা আমাদের দেশে অতিথী শিল্পী হয়ে এসেছেন। তার আঁকা ছবি দিয়েই আজ জয়নুল গ্যালারী সেজেছে। চারুকলার শিক্ষক এবং শিল্পী মোহাম্মদ ইকবাল এই পুরো প্রদশর্নীর মূলে আছেন আর আছেন অধ্যাপক এবং শিল্পী জামাল আহমেদ প্রমুখ। উদ্বোধক হয়ে এসেছেন জাপানের রাষ্ট্র দূত শিরো সাদো শিমা আর আছেন শিল্পী ইউসিমি নিসি।
ইউকির ‘প্রকৃতিকে’ নিয়ে আঁকা ছবি দেখতে দেখতে আমার কাছে মনে হলো- শিল্পী তার দেশ এর প্রকৃতিকে দেখেছেন তার নিজস্ব ঢং-এ, নিজস্ব রঙে। দীর্ঘ সময় ধরে যেখানে সে বেড়ে উঠেছেন- প্রকৃতিকে প্রত্যক্ষ করেছেন অনেক অনেক সময় ধরে আর তারই শিল্পীত রুপ দিয়েছেন তার ক্যানভাসে নানা মাধ্যমে। আর তাই শিল্পী তার কাজ সম্পর্কে বলে উঠেন, ‘এট দি ডেপ্থ অফ মাই সোল’। এখানেই শিল্পী হয়ে যান অনন্য-শিল্পী ইউকি কে বাংলাদেশে অভিবাদন !
বুনো ফুলের প্রতি ইউকি-র দুর্বার আকর্ষন- তা তার ছবি গুলো দেখলেই বোঝা যায়। এই বুনো ফুলকে সে দেখেছেন অনেক গভীরে গিয়ে। পৌছে গেছেন তার শিকড়ে- তুলে এনেছেন তার নির্যাস আর সেই সব আমরা প্রত্যক্ষ করছি আজ- চারুকলার ইনষ্টিটিউটের এই জয়নুল গ্যালারীতে। বিভিন্ন সাইজে আঁকা তার এই ছবি গুলোতে উজ্বল রঙের উপস্থিতি নেই তবে রঙের গভীরতা আছে। আমার কাছে মনে হয়েছে তার এই কাজ আমাদের জন্য শিক্ষনীয় হতে পারে।
শিরান, আজমি, বানকা, গ্লাডিওলাস সহো নানা নামের সেই সব ফুল- বিভিন্ন সিজেনে সেই সব ফুলের বেড়ে উঠা আর এদের কে ঘিরে তার এক অনন্য সৃষ্টি। একটি দেশের শিল্পীত রুপ ইউকির হাত হয়ে আজ বাংলাদেশের শিল্প প্রেমীদের জন উন্মুখ হয়ে আছে। এখন শুধু তার স্বাদ গ্রহণের পালা।
মনিরুল আলম, ২৫ মার্চ ২০১২, চারুকলা জয়নুল গ্যালারী, ঢাকা।

  

এ পি জে আবদুল কালাম স্বরণে . . . 

ভারতের সাবেক রাষ্ট্রপতি বিজ্ঞানী এ পি জে আবদুল কালাম চলে গেলেন না ফেরার দেশে । ইন্নালিল্লাহি ওয়াইন্নালিল্লাহি রাজিউন। সোমবার ২৭ জুলাই, ২০১৫ সন্ধ্যায় মেঘালয়ের শিলংয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অচেতন হয়ে পড়ে গেলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়া হয়। রাতে সেখানেই তিনি মারা যান বলে পিটিআইয়ের এক খবরে জানানো হয়। ভারতের ১১তম রাষ্ট্রপতি হিসেবে আবদুল কালাম ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

জ্ঞানী এই মানুষটির ২০১২ সালে জুলাই মাসে দুই দিনের এক সফরে বাংলাদেশে এসেছিলেন । তখন তার বক্তব্য শুনেছিলাম তার বেশ কিছু ছবি তুলেছিলাম। শ্রদ্ধা ভাজন এই মানুষটির আত্মার শান্তি কামনা করি . . . 
  

Weekly Photo Challenge: Illumination

© Monirul Alam
© Monirul Alam

Illumination. Recently, I’ve been inspired by all types of lights, from the tiny white twinkles draped over trees during the holidays to the spectacle of fireworks in the night sky on New Year’s Eve. But sometimes I stumble upon stunning displays of light in the most unexpected places, like this grid of colorful bulbs underneath Southwark Bridge in London, England

Lights are functional — everyday objects in our rooms and on our streets. Yet lights can be powerful symbols: signs of life, curiosity, and discovery. We’re interested in seeing what you come up with for illumination — particularly your creative interpretations and more abstract approaches by Cheri Lucas

All images and text in this site is copyrighted. Please don’t use any image without written permission. ART WORK is currently for sale. Please contact monir4@yahoo.com

Weekly Photo Challenge: Geometry

Copy Right Notice:
All images and text in this site is copyrighted. Please don’t use any image without written permission. Please contact monir4@yahoo.com© Monirul Alam

Geometry. This challenge is about the shapes and rhythms that make up the geometry of our world. Many photographs of any genre have an underlying sense of geometry, but I often like to make this the main subject of my work. I think it’s the most important aspect of a photograph’s success. This could be the patterns of the natural world up close and personal, or the rhythm of your local buildings. The above photograph, “Positive Negative,” depicts the Paula Rego Museum in Lisbon where the sky created an equally strong element of the composition as the building. The image has a totemic quality, softened by the passing cloud. I had waited for this cloud to move into the perfect position within the frame. The colour, light, and form of the image emphasize this geometry. by Cheri Lucas

Weekly Photo Challenge: Foreign

Copy Right Notice:
All images and text in this site is copyrighted. Please don’t use any image without written permission. Please contact monir4@yahoo.com© Monirul Alam 

Foreign. While foreign (rightly so) often brings up images of things outside of your own nation, it can also apply to things outside of or different from your normal environment, or even something which is out of place in general. I’m sure you’ll be able to find some great examples of this My photo is from a recent trip to Bulgaria, where my inability to understand Cyrillic characters was one of the things which made *me* feel foreign by Sara Rosso

 

Weekly Photo Challenge: Silhouette

Copy Right Notice:
All images and text in this site is copyrighted. Please don’t use any image without written permission. Please contact monir4@yahoo.com© Monirul Alam 

SILHOUETTE. The proper definition of a silhouette is “the outline of a body viewed as circumscribing a mass.” In photography, often we achieve that effect by putting light behind the object whose silhouette we want to capture, effectively darkening out the features of the subject instead of highlighting them. My silhouette of the Colosseum in Italy I think still shows off the ancient landmark while bringing other details into focus. by Sara Rosso on October 19, 2012