এক টুকরো শরৎ দেখা . . . 

এক টুকরো— নীল খামের চিঠি বুক পকেটে নিয়ে বেড়িয়ে পড়লাম, শরৎ দেখবো বলে ! এই নগরীর বুকে আর সেই অমল, ধবল শরতের দেখা মেলে না । তবু—শহরের পিচ ঢালা পথ ছেড়ে মাটির গন্ধ মাখা পথ ধরে ধরে চলে যাই—নদীর পাড়ে । তারপর ঐ দূরে ! এখানে হাটতে হাটতে দেখা মেলে— ফুটে থাকা অফুরান কাশ ফুল—সেই গঙ্গা ফড়িং আর ভাত শালিকের । রুপালী রৌদ্দুর নীলাকাশে সাদা মেঘের দল ছুটে আসে। আর তখন মনে পরে, সঙ্গে রাখা বুক পকেটের—সেই নীল খামের চিঠি !

এই নগরীর বুকে উড়ে চলা গঙ্গা ফড়িং, শালিক, ফুটে থাকা কাশফুল আর 

রুপালী রৌদ্দুরের সাথে না হয় কাটলো— আমাদের একটা শরৎ প্রহর . . . 

সবাইকে শরৎ দেখার নিমন্ত্রণ ।

সেপ্টেম্বর ২০১৬

বুড়ীগঙ্গা নদী, কেরানীগঞ্জ 

© Monirul Alam

বাতাসে মৃত্যুর ফিসফিস শব্দ পাই . . .

© Monirul Alam
টাম্পাকো—কারখানার অন্ধকার গহবরে

আজ মৃত্যুর ফিসফিস শব্দ শোনা যায়—অতপর

হুইসেল বাজিয়ে ট্রেন আসে—আবার ফিরেও যায় ;

টাম্পাকো—আজ এক অশরীর ভাস্কর্য ; 

এক মৃত্যুপুরী আজ . . . 

সেপ্টেম্বর ২০১৬

টঙ্গী , গাজীপুর 

প্রধানমন্ত্রীকে খোলা চিঠি । জাতীয় কমিটি

ছবি:মনিরুল আলম
ছবি:মনিরুল আলম

 

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ ‘দেশবিরোধী’ সব চুক্তি বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দেয়  পুলিশ। গত ২৮ তারিখে এই কর্মসূচিতে চলাকালে  পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও কাঁদানে গ্যাসের শেলের আঘাতে অন্তত শতাধিক ব্যক্তি  এবং পথচারী আহত হয়েছেন বলে দাবি করেছেন জাতীয় কমিটির নেতারা। তাঁরা বলেন, এ সময় ছয়জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশের শুরুতে  কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘প্রধানমন্ত্রীর যদি দেশের প্রতি, দেশের জনগণের প্রতি বিন্দুমাত্র দায়বদ্ধতা থাকে, তাহলে তাঁকে অনুরোধ করব, তিনি যেন সুন্দরবন-বিনাশী এই প্রকল্প বাতিল করেন।’ এ সময় তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে লেখা একটি খোলাচিঠি পাঠ করেন।

২৯ জুলাই , ২০১৬

ঢাকা,বাংলাদেশ

নোট:  একটি ক্রস মিডিয়া জার্নালিজম পরিকল্পনা ।

 

Life Under Democracy. . . 

Life Under Democracy May, 2016, Dhaka, Bangladesh © Monirul Alam

Life Under Democracy. . .

Life Under Democracy May, 2016, Dhaka, Bangladesh © Monirul Alam

Water transport strike in Bangladesh . . . 

 

© Monirul Alam
 
Reportage @ 22 April, 2016 People still suffering water transport workers strike in Bangladesh. An old age women sit on the wheel chair and leave from the launch terminal to other way. River transport workers enforced an indefinite strike to press hone their 15-point demand, including pay hike. © Monirul Alam

Justices for Irfan . . . 

 

Drik Picture Library and Pathshala students form a human chain at the base of Raju memorial on Dhaka University campus with their camera wrapped in black cloth and protest murder of its official and Photograpger Mohammad Irfanul Islam on 09 April, 2016. He was found dead in the bushes based Dhaka-Narayanganj on April 2, hours after going missing from the capitals Dhanmondi. © Monirul Alam
 
 
Drik Picture Library and Pathshala students form a human chain at the base of Raju memorial on Dhaka University campus with their camera wrapped in black cloth and protest murder of its official and Photograpger Mohammad Irfanul Islam on 09 April, 2016. He was found dead in the bushes based Dhaka-Narayanganj on April 2, hours after going missing from the capitals Dhanmondi. © Monirul Alam
 

Drik Picture Library and Pathshala students form a human chain at the base of Raju memorial on Dhaka University campus with their camera wrapped in black cloth and protest murder of its official and Photograpger Mohammad Irfanul Islam on 09 April, 2016. He was found dead in the bushes based Dhaka-Narayanganj on April 2, hours after going missing from the capitals Dhanmondi. © Monirul Alam

Protest Against Rape and  Murder . . .

Artist of Prachyanat stage a street drama, A cultural organization Bangladesh Udichi Shilpagoshthi organsed a cultural protest rally in city at Shahbag on 05 April, 2016, Dhaka , Bangladesh. The organization protest and demanding legal proceedings over the murder and rape of Comilla College student Sohagi Jahan Tonu, the secound year history student of Comilla Victoria Government College was found dead in Comilla Cantonment area on the night of March 20, 2016. © Monirul Alam

অন্তহীন অন্ধকারে হেঁটে যেতে যেতে . . . 

১.শারীরিক ভাবে এবার যেন একটু বেশী অসুস্থ হয়ে পড়লাম ! নানা ঔষধ-পত্র, ডাক্তারি পরামর্শ নিয়ম-নীতি সবই হলো ! কিন্তু অসুস্থতা যেন আমার পিছু ছাড়তে চাইছে না ! শরীরের ক্ষতটা, আমাকে দিনরাত জানান দেয়; সে  আমার সঙ্গেই আছে—আমি তথৈবচ ! পৃথিবীর কিছু সুন্দরের সাথে আরো কিছু দিন কাটাতেই ইচ্ছা হয়—মৃত্যু অনিবার্য ; তাকে  অনুভব করার শক্তি দিয়ে—অর্জন করতে চাই । 

২. মধ্য রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে এখানে ! মেঘের ‘নানা’ কাউকে কিছু না বলেই চলে গেলেন—না ফেরার দেশে ! আমি তাকে যতটুকু দেখেছি—খুব সহজ একজন মানুষ ছিলেন । উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদে নিয়মিত নামাজ পড়তেন— তিনি । এই মসজিদে জানাজা শেষে করে; তার ইচ্ছা অনুযায়ী, গ্রামের বাড়ী বাড্ডা, বেরাইদ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হলো। 

আমি— মেঘকে মাটির একটি টুকরা হাতে দিয়ে বললাম, বাবা এই মাটির টুকরাটা তোমার নানার কবরের উপর দিয়ে দাও ! ছোট মেঘ— তার ছোট ছোট হাতে তার নানার কবরের উপর মাটির টুকরাটা রাখল ! সাত বছরের মানুষটির এই প্রথম অভিজ্ঞতা হলো—কবরস্থানের।  একটু পরে সে— আমাকে জিজ্ঞেস করে,বাবা ওরা নানা’কে মাটির উপর শুইয়ে দিলো কেন ? আমি বললাম বাবা, মানুষ মরে গেলে এভাবেই মাটির উপর শুইয়ে—করব দিতে হয় । তোমার নানা এখন— আল্লার কাছে চলে গিয়েছেন। তুমি এখন আল্লার কাছে দোয়া করবা— সে যেন শান্তিতে থাকেন । 

পাতলা খান লেন, পুরান ঢাকা

১৯, মার্চ , ২০১৬

Love for Dhaka . . . 

 

© Monirul Alam
 
A circus elephant walk on the street at Shahbagh square during the Valentine’s Day celebrations organized by the Dhaka South City Corporation on 14 February, 2016. In an atmosphere of fun, frolic and festivities, people across the country celebrated the Valentine’s Day It organized an innovative programmed titled “Pranoshokha Dhaka – Love for Dhaka” at Shahbagh intersection, considered the gateway to the DU campus for most of the city dwellers.