ছোট ছোট কথা . . .

snapseed-6-e1540662037661
ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে চলছে ফানুস ওড়ানো । ছবি : মনিরুল আলম

মেঘের স্কুলে পুজার ছুটি এখনো চলছে, আগামী রবিবার তার স্কুল খুলবে । মেঘ’কে বললাম চল—ফানুস উড়ানো দেখে আসি, আজ প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের জন্য বিশেষ একটা দিন । মেঘ আমাকে বলল—ফানুস কি ? আমি তাকে বললাম—চল গেলেই দেখতে পাবি ! বিকেলের দিকে বাপ-বেটা মিলে মটর সাইকেলে করে ফানুস উত্তোলন উৎসব দেখতে চললাম—ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে ।

বৌদ্ধ মন্দিরে প্রবেশ করে মেঘ’কে ঘুরে ঘুরে দেখালাম, সে বলে— সে এখানে আগে কোনদিন আসে নাই । আমি তাকে বললাম, অপেক্ষা কর সন্ধ্যার দিকে ওরা ফানুস উড়াবে—আকাশে । বাপ-বেটা মিলে মন্দিরের সবচেয়ে বড় উঁচু বৌদ্ধ মূর্তিটির সামনে অপেক্ষা করতে লাগলাম ।

প্রবারণা পূর্ণিমার উল্লেখ যোগ্য দিক হলো পূজা-অর্চনা শেষে—আকাশে ফানুস ওড়ানো । বৌদ্ধশাস্ত্র মতে— বুদ্ধদেব আধ্যাত্মিক শক্তিবলে দেবলোকে পৌছে মাকে ধর্মদেশনা করে এদিন স্বর্গ থেকে মর্ত্যে ফিরে আসেন । এ কারণে বৌদ্ধরা প্রবারণা পূর্ণিমায় আকাশে প্রদীপ প্রজ্বলনের প্রতীকরুপ ফানুস উত্তোলন করে ।

আমরা দেখলাম ততোক্ষণে বৌদ্ধভিক্ষুরা প্রাঙ্গটিতে ফানুস এনে জড়ো করতে শুরু করেছে । বৌদ্ধধর্মাবলম্বীদের কেউ কেউ বৌদ্ধমূতিটির সামনে বসে প্রার্থনা করছেন, প্রদীপ প্রজ্জ্বলন করছেন ।

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মাইকে ঘোষণা এলো—এখনই শুরু হবে ফানুস উত্তোলন উৎসব ! আমরা বাপ-বেটা প্রস্তুত তা দেখার জন্য; সাথে আমাদের আর এক সঙ্গী ক্যামেরা . . .

“দিতে পার একশ’ ফানুস এনে

আজন্ম সলজ্জ সাধ, একদিন আকাশে কিছু ফানুস উড়াই।”

—হুমায়ুন আহমেদ / শঙ্খনীল কারাগার

সবুজবাগ, ঢাকা । ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার । অক্টোবর ২০১৮ ।

ছোট ছোট কথা . . .

বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন । ছবি: মনিরুল আলম

এবার দেবী দুর্গার আগমন ঘটেছিল—ঘোড়ায় চড়ে আর ফিরে গেলেন—দোলায় চড়ে । প্রতিবার দুর্গোৎসবে আমার খুব জানতে ইচ্ছা করে দুর্গা আসা-যাওয়ার বাহনটি সম্পর্কে। তার এই ধরাতলে গমনাগমনের বার্তাটা কি ? মূলত প্রতি বছর গজ, ঘোটক, নৌকা, দোলা এইসব বাহনে করে তার মর্ত্যে গমনাগমন ঘটে । তার এই আসা ও যাওয়ার সময় শুভ, অশুভ, ক্ষয়ক্ষতি একটা বার্তা বহন করে । আর এটা পুরাকালের মুনি, ঋষি ও পণ্ডিতরা গবেষনা করে এই বাহনে গমনাগমনের বার্তাটি অনুধাবন করেছিলেন ।

শাখারী বাজার, পাটুয়াটুলি হয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম সদরঘাট—বুড়ীগঙ্গা নদীর তীরে । বিনা স্মৃতি ঘাটে প্রবেশ করতেই মনটা এক অদ্ভুত ভালো লাগায় পেয়ে বসলো ! নদীটির পশ্চিম আকাশে তাকাতেই দেখলাম সূর্যটি ততোক্ষণে লালা রং ধারণ করেছে—আজকের মতো সে বিদায় নিচ্ছে এই ধরাতল থেকে আর তার এই বিদায়ের সঙ্গী হয়েছেন—দূর্গা দেবী !

পুরান ঢাকা । ওয়াইজঘাট, বিনা স্মৃতি ঘাট । অক্টোবর ২০১৮

WITNESS MY TIME . . .

18 October 2018 ~ I used to see Durga Puja festival today. Many Puja Mandap has been makeshift install in different places of Old Dhaka. During my walking with crowd people seen a large elephant walking with mahout’s who is ride him through mass traffic—The true essence of beauty lies in old part of Dhaka not only Durga Puja festival— You see anytime ! © Monirul Alam

The First day of Falgun . . .

Alternative Journalism @ 13 February 2018, Pahela Falgun, the first day of Spring in the Bengali month of Falgun, is being celebrated at Bakultola of the Institute of Fine Arts Dhaka University. © Monirul Alam / WITNESS PHOTO

Climate Refugee in Bangladesh . . .

Climate change touches already every corner of the world and every aspect of people’s lives. As the global temperature increases, its impacts will become even more extreme. The impact of climate change world is already facing food and fuel crises. World Bank and IMF have sounded a larger alarm push 100 million people in low-income countries deeper into poverty. In Bangladesh we are seeing rice-crises firsthand everyday. The long queues on the roadside subsidized rice sale centers are probably an indication of the coming hunger, when 30 million people will face starvation. In Bangladesh natural disasters like SIDR, River Erosion, Drought and Flood mass migration of people from the countryside to the cities. Visions of money, food and a better life, but many of they failed to realize their dreams lured the migrants, and the rural poor became the urban poor. I began to document of marginal condition in my own country. My investigation finally brought me to a climate refugee in Bangladesh.

 

সুন্দরবন ডায়েরী . . . 

© Monirul Alam / WITNESS PHOTO
[ দুই ] 
বর্ষাকালে সুন্দরবনে বন্য প্রাণী দেখার জন্য –আসলেই উত্তম সময়। আমি এই বর্ষায় সুন্দরবনে না গেলে, তার সেই সব সৌন্দর্য্য গুলো উপভোগ করতে পারতাম না ! আমাদের জাহাজ তখন সুন্দরী খালে নোঙ্গর করা ছিল। দুপুরের খাবার শেষ করে; আমরা জাহাজের ডেকে বসে ছিলাম, অসল ভঙ্গীতে । তখন দেখলাম–আকাশ কালো করে বনের উপর দিয়ে মেঘের দল ছুটে যাচ্ছে– কোন এক দুরের দেশে ! অসাধারন সেই ল্যান্ডস্কেপ ! যদিও মাত্র কয়েক সেকেন্ড ছিল–সেই দৃশ্যকাব্য ! তারপর শুরু হলো–ঝুম বৃষ্টি ! আমাদের কেউ কেউ সেই দৃশ্য-কাব্যের ছবি তোলার জন্য দৌড়ে ক্যামেরা আনতে গেলে; ততোক্ষণে তা মিলিয়ে গেছে–কোথায় ! আমি তখন অসাধারন সেই দৃশ্য কাব্যের মুহূর্তটি ধরে রাখতে চাইলাম– প্যানারোমিক ভিউতে ! 

যদিও টুরিষ্টদের জন্য বর্ষাকাল–সুন্দরবনে বেড়ানো জন্য উপযুক্ত সময় নয় । কারণ–কালবৈশাখী ঝড়, নিম্নচাপ, জলোচ্ছাস সহ নানা কারণে বনের পরিবেশ এবং জীবন হয়ে উঠে অন্যরকম ! বনে বেড়ানো তখন ঝুকিপূর্ণ হয়ে যায় ! তবে যারা বন’কে ভালোবাসে–প্রকৃতি প্রেমী; তাদের কথা আলাদা ! কবি গুরু– রবীন্দ্র নাথ ঠাকুর বর্ষার রুপ দেখতে তার ছোট বোটে নিয়ে– উত্তাল পদ্মা ঘুরে বেড়িয়েছেন; দেখেছেন পদ্মা পারের সেই সব জীবন-গাঁথার গল্প . . . 

পুরান ঢাকা, আগষ্ট ২০১৭ 

Fleeing Mayanma Rohingyas | Video Report for EPA/EFE

Teknaf (Bangladesh), Sep 5 (EFE/EPA)- (Camera: Monirul Alam).- At least 87,000 members of the Rohingya Muslim minority have entered Bangladesh in the last week fleeing violence in northwestern Myanmar, a United Nations official said Monday. 

Preparations Ahead of Eid-al-Adha 2017

© Monirul Alam / WITNESS PHOTO
Photojournalism: Two young people feeds their cow at nights as they buy it from the livestock market ahead of the Eid al-Adha festival in the old part of Dhaka, Bangladesh. Eid Al-Adha, known as the ‘Feast of the Sacrifice’, is one of the most significant festivals on the Muslim calendar and lasts for four days. The holiday marks the end of the Haji Pilgrimage and serves as a day to remember the Islamic profit Ibrahim, and his willingness to sacrifice of his son, Ismail (Ishmael) as an act of submission to Allah, before Allah intervened and gave Ibrahim a lamb to slaughter in the place of his son. On this day, Muslims in countries around the world start the day with prayer and spend time with family, offer gifts and often give to charity. It is customary for Muslim families to honour Allah by sacrificing a sheep or goat and sharing the meat amongst family members. August 2017 Old Dhaka, Bangladesh © Monirul Alam / WITNESS PHOTO  

Note: WITNESS PHOTO is an Independent Photo Agency. For an assignment, editorial work, corporate work, portrait, documentation, wedding, stock images & videos or fine print for sale and media coverage. 
witnessphoto@gmail.com

Mobile: +88 01713067634

https://monirulalam.net

Publication August 2017

Publication on Daily Samakal Newspaper in August 2017 Flood in Bangladesh. © Monirul Alam

Anniversary of attack on Holey Artisan Cafe in Bangladesh

Mourners, including politicians and foreign diplomats, have gathered at the scene of the Holey Artisan massacre to pay their respects to the 22 victims of the country’s worst terrorist attack on its first anniversary on 01 July, 2017, Dhaka, Bangladesh A terrorist attack by members of local militant group Jamautul Mujahedin at a popular restaurant in Dhaka on 01 July 2016, left 20 hostages dead and several injured. Military commandos killed six gunmen and rescued 13 hostages during the attack. Dhaka Holey restaurant was relocated and the old location was rebuilt as a residence.
July 01, 2017- Dhaka, Bangladesh

Reportage & Video by Monirul Alam