
Author: ডাইরি
তুমি সক্রেটিস, তুমি বাংলাদেশ . . .
আপাততো অবস্থায় যাদের মানুষ বলে মনে হতো
তারা আজ আর মানুষ নয়—তারা আজ অন্য কিছু ; অন্য রকম !
শ্যামল কান্তি ভক্ত ; তুমি—ই সক্রেটিস;
বিনা অপরাধে; অপবাদে—রাষ্ট্র দন্ড মেনে নিয়েছ;
তুমি সক্রেটিস ; তুমি বাংলাদেশ ;
তুমি শিক্ষক—জাতীর মেরুদন্ড;
আপাততো অবস্থায় যাদের মানুষ বলে মনে হতো
তারা আজ আর মানুষ নয়—তারা আজ অন্য কিছু ; অন্য রকম !
সৃষ্টিকাল / ১৭ মে, ২০১৬
পুরান ঢাকা,বাংলাদেশ
নোট: শ্যামল কান্তি ভক্ত, নারায়ণগঞ্জের মদনপুরের পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক । ধর্ম অবমাননার মিথ্যা অপবাদ দিয়ে তাকে স্থানীয় সাংসদ সদস্য একেএম সেলিম ওসমানের উপস্থিতিতে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই তাকে কান ধরে উঠবস করানো হয় । এই অসভ্যতার ঘটনাটি ঘটে গত ১৩ মে, শুক্রবার, ২০১৬ । চূড়ান্ত অসভ্যতা, বর্বরতা ও বেআইনি ঘটনাটি বিভিন্ন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে, সাধারন মানুষ এর তীব্র প্রতিবাদ জানান । শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ঘটনাটি নিন্দা জানিয়ে তদন্ত করে করণীয় ঠিক করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ।
বাবার জন্ম দিনে ছোট মেঘের—অসাধারন উপহার !

বাবার জন্ম দিনে ছোট মেঘের—অসাধারন উপহার ! মেঘ’কে জিজ্ঞেস করলাম, বাবা তুমি আমাকে জন্মদিনে কি উপহার দিবা ? ছেলে আমার চটপট উত্তরে বলে—বাবা আমি তোমার জন্মদিনে আমার আঁকা একটা ছবি উপহার দিব, আমি বল্লাম ঠিক আছে বাবা, আমার সামনে বসে একে দিতে হবে । সে ছবি আঁকার নানা সরঞ্জাম নিয়ে বসে গেল—জলরঙে আঁকা তার প্রথম ছবি ! ক্ষুদে এই মানুষটির কাছে থেকে এই উপহার পেয়ে আমি মহা খুশি। তাকে অনেক অনেক আদর . . .
বাবা
পুরান ঢাকা
১৬ মে, ২০১৬
Portraiture [ 04 ]
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আক্রান্ত . . .

সংবাদপত্রকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ । আইন, বিচার ও নির্বাহী—এই তিনটি বিভাগের পর চতুর্থ বিভাগটি হলো—সংবাদপত্র ।
সম্প্রতি এই চতুর্থ বিভাগ অর্থাৎ সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন,তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে । সংবাদপত্র প্রকাশিত খবরে জানা যায়— ১৩ মে , ২০১৬ শুক্রবার কক্সবাজারের টেকনাফে পেশাগত কাজ করতে গিয়ে পাঁচ সাংবাদিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক ইয়াবা ব্যবসায়ীর দ্বারা আক্রমণের শিকার হয়ছেন । তিনি ক্রুদ্ধ হয়ে তার দলবল নিয়ে সাংবাদিকদের উপর প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে মারাত্বক ভাবে আহত করা সহ ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নেওয়া এবং মাইক্রোবাসটি ভাঙচুর করা হয় । ঘটনাটি খুবই উদ্বেগ জনক !
মাদকদ্রব্য ইয়াবার বিস্তারের উপর সরেজমিন প্রতিবেদন তৈরি করা ছিল তাদের উদ্দেশ্য—তারা আক্রান্ত হলেন ! আক্রান্ত হলো —রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ! পাঁচ সাংবাদিকের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের উদ্যোগ নেওয়ার দাবী জানাই ।
১ জ্যৈষ্ঠ, ১৪২৩ বাংলা
পুরান ঢাকা, বাংলাদেশ
Rain Oh Rain . . .
I was their on assignment after a while a rain started and than I observed a beautiful rain drop on the bank of river I feel it. I look around the rain, it’s sound, it’s beautification and I also to see a people’s daily life activities during the raining time. I saw a boat man wet and rowing his boat with passengers, beautiful short waves rolling on the river bank, suddenly a lighting fallen near the river side ; it’s a beautiful feeling to me, and than I singing my favorite beautiful song by John Denver; you fill up my senses / like a walk in the rain . . .
Yes, life is really beautiful with lots of happiness . . .
Buriganga River
Old Dhaka, Bangladesh
12, May,2016
Portraiture [ 03 ]
War Crimes Against Humanity in 1971 | Bangladesh

Life Under Democracy . . .
Life Under Democracy . . .






